NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

চীনা দমন-পীড়নের পর বিক্ষোভকারীদের পাশে দাঁড়ালেন ট্রুডো


খবর   প্রকাশিত:  ১৭ এপ্রিল, ২০২৫, ০৮:৪৫ এএম

>
চীনা দমন-পীড়নের পর বিক্ষোভকারীদের পাশে দাঁড়ালেন ট্রুডো

করোনাভাইরাস মহামারি রুখতে চীনের কঠোর ‘জিরো কোভিড’ পলিসি নিয়ে বিতর্ক বহুদিনের। আর সেই কঠোর নীতির বিরুদ্ধে সম্প্রতি বিক্ষোভে নামেন চীনের হাজারও মানুষ। এক এক করে টানা পঞ্চম দিনে সেই বিক্ষোভ পৌঁছানোর পর বিক্ষোভকারীদের কঠোর হস্তে দমন শুরু করে চীনা কর্তৃপক্ষ।

আর এবার চীনের শাসকগোষ্ঠীর এই দমন-পীড়ন নিয়ে মুখ খুলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেছেন, চীনের জনগণকে প্রতিবাদ-বিক্ষোভ করার অনুমতি দেওয়া উচিত। বুধবার (৩০ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, চীনের প্রত্যেককে প্রতিবাদ ও নিজেদের মত প্রকাশ করার অনুমতি দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এমনকি চীনের জিরো-কোভিড নীতির বিরুদ্ধে বিক্ষোভ কানাডিয়ানরা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে বলেও মঙ্গলবার জানিয়েছেন তিনি।

সংবাদমাধ্যম বলছে, চীনের রাজধানী বেইজিংসহ সাংহাই ও উহানের মত বেশ কিছু শহরে হওয়া ওই বিক্ষোভে হাজার হাজার মানুষের সমাগম হয়েছিল। এসব বিক্ষোভে প্রেসিডেন্ট শি জিনপিংকে পদত্যাগ করার দাবি জানিয়ে স্লোগানও দেওয়া হয়। যা চীনে অত্যন্ত বিরল ঘটনা।

বলা হচ্ছে, এক দশক আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ক্ষমতা নেওয়ার পর থেকে এবারই প্রথম এতো বড় বিক্ষোভের ঢেউ উঠল চীনে। অবশ্য করোনা মহামারিতে তিন বছর ধরে কঠোর এই কোভিড প্রতিরোধ নীতি নিয়ে অসন্তোষ প্রায় সময়ই চীনা শহরগুলোতে ফুটে উঠতে দেখা গিয়েছে।

এই পরিস্থিতিতে কানাডার রাজধানী অটোয়ায় প্রধানমন্ত্রী ট্রুডো সাংবাদিকদের বলেন, ‘কানাডিয়ানরা (চীনের বিক্ষোভ পরিস্থিতি) খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে। চীনে প্রত্যেককে নিজেদের মত প্রকাশ করার অনুমতি দেওয়া উচিত। নিজেদের দৃষ্টিভঙ্গি এবং প্রকৃতপক্ষে প্রতিবাদ জানাতে দেওয়া উচিত।’

তিনি আরও বলেন, ‘চীন জানে যে আমরা মানবাধিকারের পক্ষে দাঁড়াবো। আমরা নিশ্চিত করছি- আমরা তাদের পাশে দাঁড়াবো যারা নিজেদের মত প্রকাশ করছে।’

রয়টার্স বলছে, চীনের পুলিশ মঙ্গলবার বেইজিং এবং সাংহাইতে বিক্ষোভ প্রতিরোধে আরও বেশি বলপ্রয়োগ করেছে। এই বিক্ষোভ মূলত চীনের লক্ষাধিক মানুষের জীবনকে ব্যাহত করেছে, অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছে এবং শি জিনপিংকে পদত্যাগ করার জন্য দুর্বলভাবে হলেও বিরল আহ্বান জানিয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আইনের কাঠামোর মধ্যেই কেবল অধিকার ও স্বাধীনতা ভোগ করতে হবে।