NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

গোলটি কি রোনালদোর-আলোচনার ঝড় থামছেই না


খবর   প্রকাশিত:  ০৫ জানুয়ারী, ২০২৪, ০৬:১৭ পিএম

>
গোলটি কি রোনালদোর-আলোচনার ঝড় থামছেই না

উরুগুয়েকে ০-২ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে পর্তুগাল। তবে এ ম্যাচের জয়কে ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম। এদিন দলটির হয়ে প্রথম গোল কে করেছিলেন রোনালদো নাকি ব্রুনো ফার্নান্দেজ। যদিও প্রথমে রোনালদোর মাথায় বল লেগেছিল দেখে গোল মালিক দেওয়া হয় তাকেই। পরবর্তীতে অবশ্য গোল দেওয়া হয় ফার্নান্দেসকে।

এরপর কেটে গেছে দুই দিন। তবে মাঠের বাইরে এখনো চলছে সেই আলোচনা। এবার সেই গোলের চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে জবাব দিল বল বিশ্বকাপের বল প্রস্তুতকারী সংস্থা। কেননা এবারের বিশ্বকাপ বলে এমন এক প্রযুক্তি লাগানো রয়েছে যা সব ধরনের তথ্য ধরে রাখতে সক্ষমতা রাখে। এবার সেখানেই দেখা গিয়েছে রোনালদোর মাথায় বল লেগেছিল কি না।

বিশ্লেষণ শেষে বিশ্বকাপের বল প্রস্তুতকারী সংস্থা জানিয়ে দিল যে, বল রোনালদোর মাথায় লাগেনি। রোনালদোর উদযাপন দেখে ধারণা করা হয়েছিল বল গোলে ঢোকার আগে তার মাথায় লেগেছিল। পরে রেফারিরা যদিও জানিয়ে দেন যে, গোলটি ফার্নান্দেসের। কারণ বল রোনালদোর মাথায় লাগেনি।

বিশ্বকাপ বলে এমন প্রযুক্তি নিয়ে বল প্রস্তুতকারী সংস্থার তরফে বলা হয়েছে, ‘আমাদের যে প্রযুক্তি রয়েছে তা বলছে, রোনালদোর কোনও স্পর্শ ওই সময় বলে লাগেনি। বল গোলের দিকে যাওয়ার সময় যে স্পন্দন আমরা দেখেছি, তাতে এটা স্পষ্ট যে কোনও রকম ছোঁয়া লাগেনি। এ বারের বিশ্বকাপে আল রিহলা নামে যে বল ব্যবহার করা হচ্ছে, সেটার মধ্যে সেন্সর লাগানো আছে। সেটার সাহায্যেই আমরা বলতে পারি যে, বল রোনালদোর মাথায় লাগেনি।’

তবে সাংবাদিক পিয়ার্স মরগানের দাবি ভিন্ন রোনালদো তাঁকে বলেছেন যে, বলটি তার মাথায় লেগেছে। সেই তথ্য নিয়ে আবার মরগান টুইটে লিখেছেন, ‘রোনালদো আমাকে বলেছে যে বলটা ওর মাথায় লেগেছিল। ফার্নান্দেসও সেটা মেনে নিয়েছে।’