NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

স্বস্তিকা মুখোপাধ‍্যায় গর্ভবতী, বাবা কে?


খবর   প্রকাশিত:  ০১ জানুয়ারী, ২০২৪, ০৩:১৪ পিএম

>
স্বস্তিকা মুখোপাধ‍্যায় গর্ভবতী, বাবা কে?

নিজের কর্মকাণ্ড নিয়ে এমনিতেই আলোচনায় থাকেন টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ‍্যায়। ‘পাত্র চাই’ বিজ্ঞাপন দিয়ে গত সপ্তাহে নেটদুনিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছিলেন এই অভিনেত্রী। এবার প্রকাশ করলেন নিজের ‘বেবি বাম্প’র ছবি।

জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ‍্যায় নাকি গর্ভবতী? টলিপাড়ায় আপাতত বিয়ের মৌসুম। তার মাঝে হঠাৎ করেই স্বস্তিকা একটা ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা গেল ‘বেবি বাম্প’ নিয়ে মিরর সেলফি তুলেছেন তিনি। আর তা পোস্টও করেছেন। আপাতত সেই পোস্টেই এখন শুভেচ্ছার বন্যা।

একজন কমেন্টে লিখলেন, ‘বাবা কে?’ আরেকজন লিখলেন, ‘এখন তো দেখছি মা হওয়ার হিড়িক লেগেছে। সোনম-আলিয়া-বিপাশার পর আপনিও! শুভেচ্ছা রইল।’ অন্যজনের মনে প্রশ্ন, ‘আমি তো জানতাম স্বস্তিকা ডিভোর্সি। কিছুই তো বুঝতে পারছি না।’

তবে কি সত্যি সত্যি মা হতে চলেছেন স্বস্তিকা? আসলে বিষয়টা বাস্তবতার সঙ্গে সম্পর্কিত নয়। ‘বেবি বাম্প’র এই ছবিটি মূলত অভিনেত্রীর আসন্ন ওয়েব সিরিজ ‘কালা’ থেকে নেওয়া। ঊর্মিলা চরিত্রে এই সিরিজে কয়েকটি ভিন্ন ভিন্ন লুকে ধরা দেবেন স্বস্তিকা। যেখানে গর্ভবতী লুকেও দেখা যাবে ‘তাসের ঘর’ তারকাকে। ১ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘কালা’।