NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু


খবর   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৪, ০৬:০১ পিএম

>
ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু

এক ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (৩০ নভেম্বর) সকাল ৭টা ৪০ মিনিটে ট্রেন চলাচল শুরু হয়। এর আগে সকাল সাড়ে ৬টায় গাজীপুরের শ্রীপুরে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর রেলওয়ে স্টেশনের দায়িত্বরত মাস্টার শামীমা আক্তার। তিনি জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৬টা ২৪ মিনিটে শ্রীপুর স্টেশনে প্রবেশ করে। দুই মিনিট পর ৬টা ২৬ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশে শ্রীপুর স্টেশন ছেড়ে যায়। কিছুটা দূরে যেতেই আউটার সিগন্যালের কাছাকাটি পৌঁছামাত্রই ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ঢাকা-ময়মনসিংহ সড়কে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।

তিনি আরও বলেন, এ সময় ময়মনসিংহগামী বলাকা কমিউটার রাজন্দ্রেপুর স্টেশনে যাত্রা বিরতি করছিল। যমুনা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হওয়ায় বলাকা কমিউটারের ইঞ্জিন এনে বিকল ট্রেনটি সচল করে শ্রীপুর স্টেশনে ফিরিয়ে আনা হয়। সকাল ৭টা ৪০মিনিটে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু হয়। যমুনা এক্সপ্রেস ট্রেনটি এখন শ্রীপুর স্টেশনে রয়েছে। আর বলাকা কমিউটারের ইঞ্জিন রাজন্দ্রেপুর স্টেশনে পাঠানো হয়েছে। সেখানে অপেক্ষমাণ বলাকা কমিউটার অল্প কিছু সময়ের মধ্যে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যাবে।