NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

কুসিক নির্বাচনে বৃষ্টির হানা, ভোগান্তিতে ভোটাররা


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০১:১৯ এএম

>
কুসিক নির্বাচনে বৃষ্টির হানা, ভোগান্তিতে ভোটাররা

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৯টায় সকল কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে হঠাৎ বৃষ্টি হওয়ায় ভোগান্তি বেড়েছে ভোটারদের। 

জানা গেছে, সকাল ৯টায় কুমিল্লা সরকারি সিটি কলেজ অ্যান্ড স্কুল ভোটকেন্দ্রে ভোটারের সারি মোটামুটি দীর্ঘ ছিল। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হয়। সঙ্গে সঙ্গে ভোটাররা কেন্দ্রের মধ্যে ঢুকে পড়েন। অনেকে আবার আশ্রয় নেন স্কুলের অভিভাবক সেডে।

জাঙ্গালিয়া উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, বৃষ্টির কারণে মাঠে পানি জমেছে। এজন্য মাঠে আড়াআড়িভাবে অবস্থান নিয়েছেন ভোটাররা। শাহেদ নামের একজন ভোটার বলেন, ভোট দিতে এসে বেকায়দায় পড়েছি। বৃষ্টিতে ভিজে গেছি।

এ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মোহাম্মদ এনামুল হক ঢাকা পোস্টকে বলেন, ভোটের পরিস্থিতি অনেক ভালো। তবে বৃষ্টির কারণে ভোটার সংখ্যা কমে গেছে।

dhaka post

শাকতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়েও একই চিত্র দেখা যায়। বৃষ্টির কারণে মাঠে পানি জমে গেছে। এতে করে ভোগান্তিতে পড়েছেন ভোটাররা।

শাহিনা নামের একজন ভোটার ঢাকা পোস্টকে বলেন, কেন্দ্রে আসার পথেই বৃষ্টি নামল। মাঠেও পানি জমে গেছে। সেজন্য ঠিকমতো দাঁড়াতেও পারছি না।

dhaka post

কেন্দ্রের প্রিসাইডিং অফিসার রাসেল আহমেদ ঢাকা পোস্টকে বলেন, বৃষ্টির কারণে ভোটার কমে গেছে, অনেকেই আসতে পারছেন না।

Dhaka post

প্রসঙ্গত, নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত আরফানুল হক রিফাত, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. রাশেদুল ইসলাম, স্বতন্ত্র হিসেবে কামরুল আহসান বাবুল, মো. মনিরুল হক সাক্কু (বিএনপি নেতা ও দুবারের মেয়র) ও মোহাম্মদ নিজাম উদ্দিন।

এছাড়া সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর মিলে ১৪০ প্রার্থী আছেন ভোটের মাঠে। নির্বাচনে ৫ নম্বর ও ১০ নম্বর ওয়ার্ডে দুজন সাধারণ কাউন্সিলর প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ভোটগ্রহণ হচ্ছে সম্পূর্ণ ইলেকট্রনিক ভোটিং মেশিনে। ভোটগ্রহণ সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে।