NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

চীনা বিক্ষোভকারীদের পক্ষে কথা বলল যুক্তরাষ্ট্র


খবর   প্রকাশিত:  ২৬ ডিসেম্বর, ২০২৩, ০৮:১৮ পিএম

চীনা বিক্ষোভকারীদের পক্ষে কথা বলল যুক্তরাষ্ট্র

আর্ন্তজাতিক ডেস্ক: চীনে করোনাভাইরাস বিধি-নিষেধবিরোধী বিক্ষোভ দমনে বিভিন্ন শহরে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। বিবিসি জানিয়েছে, সাংহাইয়ে বিক্ষোভ দমনে মাঠে তৎপর রয়েছে পুলিশ বাহিনী। সেখানে বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে।

বিক্ষোভের ছবি তুলতে বাধা দিচ্ছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

 

বিক্ষোভকারীদের ডিভাইস থেকে ছবি ও ভিডিও মুছে ফেলা  হচ্ছে।

 

রয়টার্স জানিয়েছে, চীনা জনগণের শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারকে সমর্থন করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার হোয়াইট হাউসের পক্ষ থেকে এই প্রতিক্রিয়া জানানো হয়েছে। 

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তাবিষয়ক মুখপাত্র জন কিরবি বলেছেন, মানুষকে জমায়েত হওয়ার, শান্তিপূর্ণ প্রতিবাদ করার সুযোগ দেওয়া উচিত। শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারকে সমর্থন করে হোয়াইট হাউস।

গত বৃহস্পতিবার জিনজিয়াং প্রদেশের উরুমকি শহরের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ১০ জনের মৃত্যু হয়। ওই ভবনটি লকডাউনে থাকার কারণে এতগুলো প্রাণ ঝরেছে বলে বিক্ষোভ হচ্ছে।
সূত্র : রয়টার্স