NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

স্থানীয় সরকারের ১৮৯ ভোটের পরীক্ষায় আউয়াল কমিশন


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৪:১৭ এএম

>
স্থানীয় সরকারের ১৮৯ ভোটের পরীক্ষায় আউয়াল কমিশন

সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের (ইসি) দায়িত্ব নিয়ে প্রথমবারের মতো একসঙ্গে ১৮৯টি ভোটের পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে কাজী হাবিবুল আউয়াল কমিশন। কুমিল্লা সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ মোট ১৮৯টি ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে বুধবার (১৫ জুন)।

তবে এসব ভোটের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) ভোটকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে আউয়াল কমিশন। ভোটের এ পরীক্ষায় এখন পর্যন্ত শক্তভাবেই প্রস্তুতির জানান দিচ্ছে নতুন কমিশন। যার প্রতিফলনও ঘটছে প্রতিনিয়ত। ইতোমধ্যে আচরণবিধি লঙ্ঘনের দায়ে বেশ কয়েকটি ইউপিসহ পৌর ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। কুমিল্লা সিটি ভোটেও হুঁশিয়ারি দিয়ে ইসি বলেছে, অনিয়ম হলেই ভোট বন্ধ করে দেওয়া হবে।

প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি কে এম নুরুল হুদা কমিশনের মেয়াদ শেষ হয়। অনুসন্ধান কমিটির সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ২৬ ফেব্রুয়ারি কাজী হাবিবুল আউয়ালকে প্রধান নির্বাচন কমিশন (সিইসি) হিসেবে নিয়োগ দেন। একই সঙ্গে চার কমিশনার হিসেবে অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর ও অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব আনিছুর রহমানকে নিয়োগ দেওয়া হয়। এই কমিশনের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ পরিচালক ও যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান জানান, কুসিক ভোটের সব কার্যক্রম সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। একই দিন একটি উপজেলায় সাধারণ নির্বাচন ও তিনটি উপজেলায় বিভিন্ন পদে উপনির্বাচন, পাঁচ পৌরসভায় সাধারণ ও একটি ওয়ার্ডে উপনির্বাচন, ১৩২টি ইউনিয়নে সাধারণ ও ৪৭টি ইউপিতে বিভিন্ন পদে উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে কুসিক, ১৩২ ইউপি ও দুটি পৌরসভায় ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।