NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

অরিজিতের কনসার্ট, টিকিটের দাম ১৬ লাখ


খবর   প্রকাশিত:  ১০ মার্চ, ২০২৫, ১১:৫০ এএম

>
অরিজিতের কনসার্ট, টিকিটের দাম ১৬ লাখ

একের পর এক সুপারহিট গান গেয়েছেন অরিজিৎ সিং। তার জনপ্রিয়তা এখন তুঙ্গে। বলিউডের প্রথম সারির গায়ক হয়ে উঠেছেন তিনি। তাই তার চাহিদাও এখন ব্যাপক। আগামী বছর ভারতের চারটি শহরে হতে চলেছে অরিজিৎ সিংয়ের কনসার্ট। সেই কনসার্টের টিকিটের দাম শুনে অবাক অরিজিতের ভক্তরা।

জানুয়ারি মাসে পুণেতে অনুষ্ঠিত হতে চলেছে অরিজিতের কনসার্ট। ৯৯৯ টাকা থেকে শুরু টিকিটের দাম। তবে এই কনসার্টের সর্বাধিক টিকিটের দাম ১৬ লাখ টাকা। প্রিমিয়াম লাউঞ্জের টিকিটের দাম শুরু ১০ লাখ টাকা থেকে।

কেন টিকিটের এত দাম? জানা যাচ্ছে এই প্রিমিয়াম লাউঞ্জ থাকবে স্টেজের পাশে। গান শোনার পাশাপাশি এই লাউঞ্জে থাকছে খাওয়া-দাওয়ার নানা ব্যবস্থা। মেনুতে থাকছে তিনটি ভেজ স্টার্টার, তিনটি নন ভেজ স্টার্টার, ভেজ ননভেজ মিলিয়ে দুটি মেইন কোর্স, একটি ডেজার্ট, পানীয়তে থাকবে একটি বিয়ার ও আনলিমিটেড অ্যালকোহল। এই টিকিট পাবেন ৪০ জন শ্রোতা।

তবে প্রিমিয়াম লাউঞ্জের বাইরেও আছে প্রচুর টিকিট। তার মধ্যে ৯৯৯ ও ১৯৯৯ টাকার টিকিটে দাঁড়িয়েই এই শো দেখতে হবে। ৩৯৯৯, ৪৯৯৯ ও ৮৯৯৯ টাকার টিকিটে বসেও দেখা যাবে অরিজিতের অনুষ্ঠান।

এদিকে কনসার্টের টিকিটের দাম শুনে সোশ্যাল মিডিয়ায় অনেকেই লিখেছেন, অরিজিতের প্রবল ফ্যান তারা। তবে টিকিটের এই দাম মেনে নেওয়া যায় না। কেউ কেউ কটাক্ষ করেছেন অরিজিতকেও। আগামী ২৭ জানুয়ারি বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে কনসার্ট।