NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

কিয়েভে তুষারপাত, বিদ্যুতের চরম ঘাটতি


খবর   প্রকাশিত:  ০৬ ডিসেম্বর, ২০২৩, ০৫:৩১ পিএম

কিয়েভে তুষারপাত, বিদ্যুতের চরম ঘাটতি

আর্ন্তজাতিক ডেস্ক: ইউক্রেনের রাজধানী কিয়েভে আজ রবিবার থেকে ভারি তুষারপাত শুরু হয়েছে। রয়টার্স জানিয়েছে, সেখানে দিন-রাতের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যাচ্ছে।

ইউক্রেনের রাজধানী ও আশপাশের এলাকাগুলোতে এখনো লাখ লাখ মানুষের পর্যাপ্ত বিদ্যুৎ এবং উষ্ণ হওয়ার ব্যবস্থা নেই।

এরই মধ্যে খেরসন অঞ্চলে রুশ বাহিনীর গোলাবর্ষণে অন্তত ৩২ জন নিহত হয়েছে।

 

গত ১১ নভেম্বর রাশিয়ার কাছ থেকে শহরটি পুনরুদ্ধার করে ইউক্রেন। তবে পিছু হটলেও নিজেদের নিয়ন্ত্রিত এলাকা থেকে শহরটিতে গোলাবর্ষণ শুরু করে রুশ বাহিনী। এতে হতাহতের ঘটনা ঘটে।  

 

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে দেওয়া পোস্টে ইউক্রেনের পুলিশ প্রধান ইহোর ক্লাইমেনকো বলেছেন, রুশ বাহিনীর অব্যাহত গোলাবর্ষণ এই শহরকে ধ্বংস করে দিচ্ছে। তারা শান্তিকামী স্থানীয় বাসিন্দাদের হত্যা করছে। সর্বোপরি, দখলদারির অবসানের পর থেকে খেরসন অঞ্চলে ৩২ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে রুশ বাহিনী।

খেরসনে বিদ্যুৎ সরবরাহ আবার শুরুর কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্টের দপ্তরের উপপ্রধান কিরিলো টিমোশেঙ্কো। মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া পোস্টে কিরিলো টিমোশেঙ্কো বলেছেন, প্রথমে আমরা শহরের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে বিদ্যুৎ সরবরাহ করছি। এরপর গ্রামাঞ্চলের গ্রাহকদের জন্য।

সূত্র : রয়টার্স