NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬ | ১৭ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি ইরান-যুক্তরাষ্ট্রের ‘গুপ্ত’ খেলা চ্যাম্পিয়নস লিগ দ্বিতীয় লেগের আগে বিশাল ধাক্কা খেল পিএসজি দুই বছর পর মুক্তি পাচ্ছে বুবলীর কলকাতার সিনেমা সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন
Logo
logo

আলাদা করে সম্পদের হিসাব দিতে হবে না সরকারি কর্মচারীদের


খবর   প্রকাশিত:  ১৬ জুন, ২০২৪, ১০:৫৯ পিএম

>
আলাদা করে সম্পদের হিসাব দিতে হবে না সরকারি কর্মচারীদের

সরকারি কর্মচারীদের আর আলাদা করে সম্পদের হিসাব সরকারকে দিতে হবে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। 

তিনি বলেন, প্রতিবছর রিটার্ন দাখিলের সময় এক পৃষ্ঠায় সম্পদের যে বিবরণী দি‌তে হয়, সে‌টি জনপ্রশাসন মন্ত্রণালয় দাখিল করবেন তারা (সরকারি কর্মচারীরা)। 

রোববার (২৭ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভা ও সচিব সভা অনুষ্ঠিত হয়। দুই সভায়ই সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

পরে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ব্রিফিং করেন। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

‌তি‌নি ব‌লেন, সভায় এন‌বিআর, আমি এবং জনপ্রশাসন সচিব বসেছিলাম। বিষয়‌টি ক্লিয়ার করে দিয়েছি, সম্পদের হিসাব আর আলাদা করে দেওয়ার দরকার নেই। প্রতি বছর আমরা যে রিটার্ন দিই সেখানে একটি পৃষ্ঠার মধ্যে সম্পত্তির হিসাব দিতে হয়, ওই পেজটা জনপ্রশাসন মন্ত্রণালয়ে দিয়ে দেব। 

এ বিষ‌য়ে এন‌বিআর অনাপ‌ত্তি দি‌য়ে‌ছে জা‌নি‌য়ে ম‌ন্ত্রিপ‌রিষদ স‌চিব ব‌লেন, এন‌বিআর বলেছে আমাদের কোনো আপত্তি নেই। এখন সার্কুলার হয়ে যাবে। আমরা ওই পেজটাই অনলাইনে জনপ্রশাসনকে জমা দিয়ে দেব।