NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ল্যাভরভের সাথে বৈঠকের আগে হঠাৎ বেলারুশের পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যু


খবর   প্রকাশিত:  ১৮ এপ্রিল, ২০২৫, ০৩:৫০ এএম

>
ল্যাভরভের সাথে বৈঠকের আগে হঠাৎ বেলারুশের পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যু

বেলারুশের পররাষ্ট্রমন্ত্রী ভ্লাদিমির মেকি আকস্মিকভাবে মারা গেছেন। মেকি দীর্ঘদিন ধরে বেলারুশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করে আসছিলেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে দেখা করা দুইদিন আগে শনিবার (২৬ নভেম্বর) তার মৃত্যু হয়।

বেলারুশের রাষ্ট্রীয় বার্তাসংস্থা বেল্টা শনিবার এই তথ্য সামনে আনে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, ভ্লাদিমির মেকি ২০১২ সাল থেকে বেলারুশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন। শনিবার বিস্তারিত আর কোনও তথ্য না জানিয়ে বার্তাসংস্থা বেল্টা জানায়, ‘পররাষ্ট্রমন্ত্রী ভ্লাদিমির মেকি হঠাৎ মারা গেছেন।’

রয়টার্স বলছে, ৬৪ বছর বয়সী ভ্লাদিমির মেকি চলতি সপ্তাহের শুরুতে আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে যৌথ নিরাপত্তা চুক্তি সংস্থার (সিএসটিও)-এর একটি সম্মেলনে যোগ দিয়েছিলেন। এটি সোভিয়েত যুগ পরবর্তী বেশ কয়েকটি রাষ্ট্রের একটি সামরিক জোট এবং সোমবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে তার দেখা করার কথা ছিল।

২০২০ সালে বেলারুশে প্রেসিডেন্ট নির্বাচন এবং সরকার বিরোধী গণবিক্ষোভের আগে মেকি পশ্চিমা দেশগুলোর সাথে বেলারুশের সম্পর্ক উন্নত করার প্রচেষ্টার অন্যতম ব্যক্তিত্ব ছিলেন এবং রাশিয়ার সমালোচনা করেছিলেন। তবে বিক্ষোভ শুরু হওয়ার পর তিনি হঠাৎ করে তার অবস্থান পরিবর্তন করেন। সেসময় বিক্ষোভকারীদের তিনি পশ্চিমের এজেন্টদের মাধ্যমে অনুপ্রাণিত বলে আখ্যা দেন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর মস্কো এবং মিনস্কের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের সমর্থক মেকি বলেন, পশ্চিমারা যুদ্ধে উস্কানি দিয়েছে এবং ইউক্রেনীয় কর্তৃপক্ষের উচিত রাশিয়ার শান্তির শর্তে সম্মত হওয়া।

অবশ্য যুদ্ধ শুরুর কয়েকদিন আগে মেকি প্রতিশ্রুতি দিয়েছিলেন, বেলারুশের ভূখণ্ড থেকে ইউক্রেনের ওপর কোনও আক্রমণ হবে না। কয়েকদিন পরে, রাশিয়ান সৈন্যরা প্রমাণ করে যে তিনি ভুল ছিলেন।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা তার টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছেন, ‘বেলারুশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান ভ্লাদিমির মেকির মৃত্যুর খবরে আমরা হতবাক। আমরা আনুষ্ঠানিকভাবে শিগগিরই শোক প্রকাশ করব।’

এছাড়া ২০২০ সালের বিক্ষোভ সত্ত্বেও ক্ষমতা ধরে রাখা বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোও তার পররাষ্ট্রমন্ত্রী ভ্লাদিমির মেকির মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন।