NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

সারার পোশাকে নাখোশ নেটপাড়া


খবর   প্রকাশিত:  ০১ এপ্রিল, ২০২৫, ০৬:২৭ পিএম

>
সারার পোশাকে নাখোশ নেটপাড়া

দু’চোখ হারিয়েছে সমুদ্রের নীলে। দিগন্তরেখা মিলিত হচ্ছে অথৈ জলে। সেখানে দাঁড়িয়ে জীবনের সৌন্দর্য অনুভব করছেন বলিউড অভিনেত্রী সারা আলি খান। সাইকেল চেপে ফ্লোরাল টু পিসে সমুদ্র দর্শন। তাতেও খুঁত খুঁজছেন নেটাগরিকদের একাংশ।

তারকাদের পোশাক নিয়ে দুকথা হবে না এমনটা আজকাল ভাবাই যায় না। আর সেটা যদি হয় একটু খোলামেলা তাহলে রসদ তো হাতের মুঠোয়। যেমনটা হলো সাইফ কন্যার বেলায়। পরনে গোলাপি ফ্লোরাল টু পিস, সঙ্গে সাদা শ্রাগ সাইকেল নিয়ে সমুদ্র ভ্রমণ করছেন অভিনেত্রী। একদম ছুটির মেজাজে আছেন নায়িকা।  

যদিও ছবি দেখে বিরূপ মন্তব্য করছেন অনেকে। ধর্মের বাণী শোনাচ্ছেন— সারার ধর্ম পরিচয় স্মরণ করিয়ে দিতেও ভুলছেন না কেউ কেউ। নিরপেক্ষ জায়গা থেকে অনেকে আবার সারার পক্ষে দু-চার কথাও বলছেন। ইসলাম ধর্মাবলম্বী সারা আলি খান। সে কিনা বিকিনি পরে সমুদ্রের ধারে সাইকেল চালাচ্ছেন! বেজার অনেকেই।

কেউ বললেন, এগুলো ঠিক নয়। আবার কেউ বললেন, আমাদের কোনটা করা উচিত আর কোনটা নয় সেটা তোমার তো জানা উচিত। বেজায় দুষলেন অনেকে। আবার ভিন্নমত প্রকাশ করলেন অনেকেই। কেউ বললেন, ওসব ধর্ম বাদ দিয়ে এটা ভাবুন যে একজন মানুষ ও। এসব কেন টেনে আনছেন।

সারাকে নিয়ে চর্চার শেষ নেই। ক্রিকেটার শুভমান গিলকে ডেট করছেন সারা, এই কথাও শোনা গিয়েছে। যদিও এই প্রসঙ্গে এখনও কেউ মুখ খোলেননি। মাঝেমধ্যেই একসঙ্গে দেখা যাচ্ছে তাদের।