NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

এবার অন্যের স্ত্রীদের খুশি করার পালা: বরুণ ধাওয়ান


খবর   প্রকাশিত:  ০৮ জানুয়ারী, ২০২৪, ০১:১৯ পিএম

>
এবার অন্যের স্ত্রীদের খুশি করার পালা: বরুণ ধাওয়ান

শুক্রবার (২৫ নভেম্বর) বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের নতুন সিনেমা ‘ভেড়িয়া’ মুক্তি পেয়েছে। হরর-কমেডি ধাঁচের ছবিটি দর্শক-সমালোচক মহলে ইতিবাচক সাড়া ফেলেছে। ইতোমধ্যে বরুণের স্ত্রী নাতাশাও ছবিটি দেখেছেন এবং তার কাছে এটি বেশ লেগেছে।

ইন্ডিয়া টুডেকে দেওয়া একটি সাক্ষাৎকারে বরুণ জানান, তার স্ত্রী ‘ভেড়িয়া’ দেখার পর মতামত জানিয়েছেন। নাতাশাই প্রথম ব্যক্তি ছিলেন যিনি এই ছবিটি দেখেছেন এবং তার ভালো লেগেছে, এমনটাই জানান বরুণ। তিনি বলেন, ‘আমার বউ তো ইতোমধ্যেই খুশি হয়ে গিয়েছে, এবার আমায় অন্যদের বউদের খুশি করতে হবে।’

২০২১ সালের ২৪ জানুয়ারি দীর্ঘদিনের প্রেমিকা নাতাশা দালালকে বিয়ে করেন বরুণ ধাওয়ান। তাদের বিয়ের অনুষ্ঠানে ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব, আত্মীয়রা উপস্থিত ছিলেন। সে সময় করোনা মহামারির প্রকোপ বেশি থাকায় বিয়েতে কম সংখ্যক মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

উল্লেখ্য, অমর কৌশিক পরিচালিত ‘ভেড়িয়া’ ছবিতে বরুণ ধাওয়ান ছাড়াও অভিনয় করেছেন কৃতি শ্যানন, দীপক দোবরিয়াল, অভিষেক ব্যানার্জি, পালিন কাবাক প্রমুখ।