NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

এবারের আর্জেন্টিনা গত বিশ্বকাপের চেয়ে শক্তিশালী: লুকা মদ্রিচ


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৪:০৭ এএম

এবারের আর্জেন্টিনা গত বিশ্বকাপের চেয়ে শক্তিশালী: লুকা মদ্রিচ

স্পোর্টস ডেস্ক: উয়েফা নেশন্স লিগের ম্যাচে সোমবার রাতে ফ্রান্সকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় করে দিয়েছে ক্রোয়েশিয়া। পেনাল্টি থেকে ম্যাচের একমাত্র গোলটি করেছেন অধিনায়ক লুকা মদ্রিচ। ম্যাচ শেষে আসন্ন বিশ্বকাপ নিয়ে কথা বলেছেন তিনি।

২০১৮ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার সঙ্গে একই গ্রুপে ছিল ক্রোয়েশিয়া। গ্রুপে নিজেদের প্রথম ম্যাচেই মুখোমুখি হয় দুই দল। যেখানে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ৩-০ গোলে উড়িয়ে দেয় মদ্রিচের দল। তবে সেই দলের সঙ্গে এবারের দলে বেশ পার্থক্য দেখছেন মদ্রিচ।

এ তারকা মিডফিল্ডার বলেছেন, ‘সবশেষ বিশ্বকাপে আমরা আর্জেন্টিনার বিপক্ষে খেলেছি। সেই ম্যাচে আমরা জিতেছিলাম। তবে এখন আমি দেখছি তারা খুবই ভালো দল। আমার মনে হয়, গত বিশ্বকাপের চেয়ে এবার তারা অনেক শক্তিশালী।’

 

মদ্রিচ আরও যোগ করেন, ‘(লিওনেল) মেসির নেতৃত্বে তারা দারুণ একটি দল তৈরি করেছে। মেসি খুবই ভিন্ন ধরনের খেলোয়াড়। তারা সবাই এখন ঐক্যবদ্ধ। তারা খুব বেশি ম্যাচ হারেনি। এটিই অনেক কিছু প্রমাণ করে। মেসি থাকায় তারা সবসময়ই বিশ্বকাপে ফেবারিট।’