NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

নিখোঁজ আয়াতকে ৬ টুকরো করে ফেলা হয় সাগরে : পিবিআই


খবর   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৪, ০৫:৩২ পিএম

>
নিখোঁজ আয়াতকে ৬ টুকরো করে ফেলা হয় সাগরে : পিবিআই

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানা এলাকা থেকে নিখোঁজ ৭ বছর বয়সী শিশু আলিনা ইসলাম আয়াতকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ ছয় টুকরো করে সাগরে ফেলে দেয় খুনি। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আবির নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

শুক্রবার দুপুরে পিবিআই চট্টগ্রাম মহানগরের পুলিশ সুপার (এসপি) নাঈমা সুলতানা বলেন, নিখোঁজ শিশুর সন্ধানে একই বাড়ির ভাড়াটিয়া আবিরকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল আবির জানায়, মুক্তিপণ আদায়ের জন্য আয়াতকে অপহরণের চেষ্টা করেছিল। সে সময় শ্বাসরুদ্ধ হয়ে শিশুটির মৃত্যু হয়। এরপর ইপিজেড থানা এলাকা মরদেহ ৬ টুকরো করে আউটার রিং রোড এলাকায় সাগরে ফেলে আসে।

তিনি আরও বলেন, আজ আবিরকে নিয়ে আউটার রিং রোডে অভিযান চালানো হলেও মরদেহ পাওয়া যায়নি। ভাটার সময় মরদেহ ফেলে আসা হয়েছিল। ধারণা করা হচ্ছে জোয়ারে ভেসে গেছে।

পিবিআই জানায়, নিখোঁজ হওয়া এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তথ্য প্রযুক্তি সহায়তায় আবিরকে শনাক্ত করা হয়। তারপর তাকে বৃহস্পতিবার রাতে আটক করে পিবিআই। ইতিমধ্যে আয়াতের পরিধেয় জামা-জুতো এবং তাকে হত্যায় ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। মরদেহ উদ্ধারে অভিযান চলছে।

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর ইপিজেড থানার বন্দরটিলার নয়ারহাট বিদ্যুৎ অফিস এলাকার বাসা থেকে পার্শ্ববর্তী মসজিদে আরবি পড়তে যাওয়ার সময় নিখোঁজ হয় আলিনা ইসলাম আয়াত। এ ঘটনায় পরদিন ইপিজেড থানায় সাধারণ ডায়েরি করেন তার বাবা সোহেল রানা।