NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬ | ১৭ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি ইরান-যুক্তরাষ্ট্রের ‘গুপ্ত’ খেলা চ্যাম্পিয়নস লিগ দ্বিতীয় লেগের আগে বিশাল ধাক্কা খেল পিএসজি দুই বছর পর মুক্তি পাচ্ছে বুবলীর কলকাতার সিনেমা সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন
Logo
logo

চুরি অব্যাহত থাকলে সৌদি তেল স্থাপনায় হামলা হবে


খবর   প্রকাশিত:  ২৯ জানুয়ারী, ২০২৫, ০৭:৩৩ এএম

চুরি অব্যাহত থাকলে সৌদি তেল স্থাপনায় হামলা হবে

আর্ন্তজাতিক ডেস্ক: ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের উপদেষ্টা মোহাম্মদ তাহির আনাম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সৌদি নেতৃত্বাধীন আরব জোট যদি ইয়েমেন থেকে অপরিশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাস চুরি করা বন্ধ না করে তাহলে তার দেশে সেনারা সৌদি আরবের তেল স্থাপনাগুলোতে হামলা চালাবে।

তিনি বলেন, জাতিসংঘের মধ্যস্থতায় যে যুদ্ধবিরতি চলছে তা লঙ্ঘন করে ইয়েমেনের তেল এবং গ্যাস চুরি করার কোনো সুযোগ সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতকে ইয়েমেনের সেনারা দেবে না।

ইয়েমেনের সরকারি কর্মকর্তারা জানাচ্ছেন, দেশের দক্ষিণাঞ্চলীয় শাবওয়াহ প্রদেশের উপকূল থেকে যেমন সৌদি আরব ও তার মিত্ররা ইয়েমেনের তেলবাহী জাহাজ লুট করে নিচ্ছে তেমনি তারা ওই প্রদেশ থেকে প্রাকৃতিক গ্যাস এবং অপরিশোধিত তেল চুরি করছে। এ অবস্থা চলতে থাকলে ইয়েমেনের সেনারা সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের তেল ও গ্যাস শোধনাগারগুলোতে হামলা চালাবে। এমনকি সমুদ্রে তাদের তেলবাহী জাহাজেও হামলা হতে পারে।

ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের আরেক উপদেষ্টা মোহাম্মদ মুফতা কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যে সমস্ত জাহাজ ইয়েমেনের অপরিশোধিত তেল এবং গ্যাস লুটের কাজে জড়িত তাদের ওপর সরাসরি হামলা হতে পারে।

কয়েকদিন আগে ইয়েমেন থেকে ২০ লাখ ব্যারেলের বেশি তেল চুরি করে সৌদি আরবের একটি ট্যাংকার থাইল্যান্ডের শ্রিরাচা বন্দরে ভিড়েছে। এরপর ইয়েমেনের এ দুই রাজনৈতিক নেতা সৌদি স্বার্থে হামলা চালানোর হুমকি দিলেন।