NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

দুর্দান্ত ফুটবলে উরুগুয়েকে রুখে দিল দক্ষিণ কোরিয়া


খবর   প্রকাশিত:  ০১ জানুয়ারী, ২০২৫, ০৭:১৯ এএম

দুর্দান্ত ফুটবলে উরুগুয়েকে রুখে দিল দক্ষিণ কোরিয়া

স্পোর্টস ডেস্ক: ম্যাচজুড়ে উরুগুয়ের আক্রমণাত্বক ফুটবলের মাঝে দুইবার প্রায় গোল হয়েই যাচ্ছিল। দুইবারই বাধা হয়ে দাঁড়ায় গোলবার। হতাশ হতে হয় লুইস সুয়ারেসদের। অন্যদিকে দক্ষিণ কোরিয়াও দুর্দান্ত ফুটবল খেলেছে।

 

একের পর এক আক্রমণ চালিয়ে গেছে প্রতিপক্ষের দূর্গে। কিন্তু শেষ পর্যন্ত উরুগুয়ে আর দক্ষিণ কোরিয়ার মধ্যকার ‘এইচ’ গ্রুপের ম্যাচটি গোলশূন্য ড্র হলো।  

 

আজ বৃহস্পতিবার এডুকেশন সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের বেশিরভাগ সময় বল দখলে রেখেছিল কোরিয়া। তবে আক্রমণে তাদের চেয়ে এগিয়েছিল উরুগুয়ে। কিন্তু কোনো দলই সুযোগগুলো কাজে লাগাতে পারেনি। ১৯তম মিনিটে হোসে মারিয়া হিমেনেসের লম্বা করে বাড়ানো বল উরুগুয়ের ফেদে ভালভেরদের শট ক্রসবারের ওপর দিয়ে যায়। ২৭তম মিনিটে উরুগুয়ের এবং ৩৪তম মিনিটে দক্ষিণ কোরিয়ার প্রচেষ্টা ব্যর্থ হয়। প্রথমার্ধের শেষদিকে উরুগুয়ের ডিফেন্ডার দিয়েগো গদিনের হেড পোস্টে লাগে।

বিরতির পরও উভয় দলই রক্ষণ জমাট রেখে আক্রমণ চালিয়ে যেতে থাকে।  ৫০তম মিনিটে বক্সের ভেতর দারুণভাবে স্লাইড করে সনকে ঠেকিয়ে দেন হোসে হিমেনেজ।  ম্যাচজুড়ে নিষ্প্রভ সুয়ারেসকে তুলে নিয়ে কাভানিকে নামান উরুগুয়ে কোচ। এতেও লাভ হয়নি।  ৮১ মিনিটে বক্সের বাইরে থেকে নুনিয়েজের শট গোলপোস্টের বাইরে দিয়ে চলে যায়।  ম্যাচের শেষ দিকে ভালভের্দের শট পোস্টে লেগে ফিরে আসলে হতাশ হতে হয় উরুগুয়েকে।