NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

বাংলাদেশের বিপক্ষে সিরিজে ভারতীয় দলে পরিবর্তন


খবর   প্রকাশিত:  ০৬ ডিসেম্বর, ২০২৩, ০২:৪৭ এএম

>
বাংলাদেশের বিপক্ষে সিরিজে ভারতীয় দলে পরিবর্তন

সিনিয়র অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং যশ দয়ালের ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য ভারত ওডিআই দলে পরিবর্তন এসেছে। এই দুই ক্রিকেটারের বদলি হিসেবে ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দলে ডাক পেয়েছেন পেস বোলার কুলদীপ সেন এবং অলরাউন্ডার শাহবাজ আহমেদ।

দয়াল এবারই প্রথমবারের মতো ডাক পেয়েছিলেন ভারত দলে। তবে পিঠে সমস্যার কারণে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে বাদ পড়লেন তিনি। দয়ালের বদলি হিসেবে বাংলাদেশ দলে ডাক পেয়েছেন কুলদীপ সেন, যার নিউজিল্যান্ডে ওয়ানডে দলেও থাকার কথা ছিল। এদিকে, জাদেজা হাঁটুর অস্ত্রোপচার থেকে এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি। যে কারণে তার বদলি হিসেবে দলে যুক্ত হলেন শাহবাজ।

বাংলাদেশ ওয়ানডের জন্য ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রজত পতিদার, শ্রেয়াস আইয়ার, রাহুল ত্রিপাঠি, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), ইশান কিশান (উইকেটরক্ষক), শাহবাজ আহমেদ, অক্ষর প্যাটেল , ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহম্মদ সিরাজ, দীপক চাহার, কুলদীপ সেন।