NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়ে বিপিএল খেলা হলো না তার


খবর   প্রকাশিত:  ৩০ ডিসেম্বর, ২০২৩, ০৪:১৩ এএম

>
ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়ে বিপিএল খেলা হলো না তার

অস্ট্রেলিয়ায় আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় খেলোয়াড়দের চুক্তির ধারা লঙ্ঘনের কারণে শ্রীলঙ্কার অলরাউন্ডার চমিকা করুনারত্নেকে এক বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তাকে এই নিষেধাজ্ঞা দিয়েছে খোদ শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। 

সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হওয়ায় এবারের বিপিএলে খেলা হচ্ছে না করুণারত্নের। সরাসরি চুক্তিতে তাকে দলে ভিড়িয়েছিল ঢাকা ডমিনেটরস।

এর আগে করুণারত্নের বিরুদ্ধে তিন সদস্যের তদন্ত প্যানেল গঠিত হয়েছিল, সেখানে একাধিক ধারা লঙ্ঘন করেছেন বলে প্রমাণিত হয়েছে। যে কারণে তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন। যে কারণে শ্রীলঙ্কা ক্রিকেট সব ধরনের ক্রিকেট থেকে এক বছরের নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং এক বছরের জন্য নিষেধাজ্ঞা স্থগিত করেছে।

শ্রীলঙ্কা ক্রিকেটের বিবৃতিতে ভবিষ্যতে আরও লঙ্ঘনের ক্ষেত্রে খেলোয়াড়কে আরও পরিণতির জন্য সতর্ক করা হয়েছে। সেখানে তারা জানিয়েছে, ‘করুণারত্নে চুক্তির যে ধারা লঙ্ঘন করেছেন, তার গুরুতরতা বিবেচনা করে তদন্ত প্যানেল তার রিপোর্ট জমা দিয়েছে। যার মাধ্যমে তদন্ত কমিটি শ্রীলঙ্কা ক্রিকেটের এর কার্যনির্বাহী কমিটির কাছে সুপারিশ করেছে যে, এই খেলোয়াড় যেন আবারও নিয়ম লঙ্ঘন না করেন, সেজন্য তাকে সতর্ক করতে এমন একটি শাস্তি দিতে, যা তার ক্যারিয়ারের ওপর বড় প্রভাব ফেলবে না।’

বিবৃতিতে আরো জানানো হয়, ‘তদন্ত প্যানেলের উল্লিখিত ফলাফল এবং সুপারিশের পর লঙ্কান ক্রিকেটের-এর কার্যনির্বাহী তাকে সব ধরনের ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে।’