NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

জিমে ঘাম ঝরাচ্ছেন কুদ্দুস বয়াতি!


খবর   প্রকাশিত:  ০৪ ডিসেম্বর, ২০২৩, ০৪:৫৩ পিএম

>
জিমে ঘাম ঝরাচ্ছেন কুদ্দুস বয়াতি!

বাংলাদেশের ‘লোকসংগীতের মহাতারকা’ কুদ্দুস বয়াতি। গান দিয়ে বরাবরই আলোচনায় এলেও এবার এসেছেন ভিন্ন আরেকটি কারণে। শারীরিকভাবে ফিট থাকতে রীতিমতো জিমে ঘাম ঝরাচ্ছেন এই তারকা। জানালেন, শরীর ফিট রাখতে ব্যায়াম শুরুর কথা।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ হয়। যেখানে দেখা গেছে কুদ্দুস বয়াতির নতুন এই জিমপ্রীতির দৃশ্য! নেটমাধ্যমে ভিডিওটি তুমুল আলোড়ন তৈরি করে।

শারীরিক ব্যায়াম প্রসঙ্গে কুদ্দুস বয়াতি বলেন, ‘আমি এখন যোগ ব্যায়াম করছি। জিমে যাওয়া হয়। তবে যোগ ব্যায়ামটাই আমার আসল। শুধু গান করলে হবে না। শরীর ফিট রাখতে হবে। এই জন্য ঘাম ঝরাতে হবে। আমি ব্যায়াম করে ঘাম ঝরাই।’

বর্তমানে গ্রামের বাড়ি নেত্রকোনার কেন্দুয়ায় রয়েছেন কুদ্দুস বয়াতি। তার কথায়, ‘এখন আমি গ্রামে আসছি। গ্রামে তো আর জিম নাই। তাই এইখানে আমি নিজের মতো করে ব্যায়াম করি। আবার ঢাকা গেলে জিমে ব্যায়াম শুরু করব।’

উল্লেখ্য, গ্রামগঞ্জে ঘুরে পালাগান গাওয়া বয়াতিকে সারা দেশে পরিচয় করিয়ে দেন হুমায়ূন আহমেদ। তার হাত ধরেই বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার প্রচারণামূলক বিজ্ঞাপন ‘এই দিন দিন নয়, আরও দিন আছে’ করে জনপ্রিয়তা পান। করোনারকালীন ব্র্যাকের পক্ষ থেকে ‘জাইনা চলেন, মাইনা চলেন’ গানে অংশ নেন তিনি।