NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে সৌদি আরব!


খবর   প্রকাশিত:  ১৬ ডিসেম্বর, ২০২৩, ০৯:২৩ এএম

>
আর্জেন্টিনাকে  ২-১ গোলে হারিয়ে দিয়েছে সৌদি আরব!

রেফারির ম্যাচ শেষ বাঁশি। লুসাইল স্টেডিয়ামের সৌদি আরবের ডাগ আউট যেন উল্লাসে ফেটে পড়ল। খেলোয়াড়রা ছুটলেন দর্শকদের অভিবাদন নিতে। কোচিং স্টাফরাও উল্লাসিত। হবেন না কেন? দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে যে বিশ্বকাপের প্রথম ম্যাচে ২-১ গোলে হারিয়ে দিয়েছে সৌদি আরব!

৮০ হাজার ধারণ ক্ষমতার লুসাইল স্টেডিয়ামের আর্জেন্টাইন গ্যালারিতে নেমে এল শ্মশানের নীরবতা। প্রায় হাজার পঞ্চাশ দর্শক স্টেডিয়াম ছেড়েছেন নিশ্চুপ হয়েই। অন্য দিকে সৌদি আরবের সমর্থকরা উল্লাস ছিল বিশ্বকাপ জয়ের মতোই। দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নদের হারানো তাদের কাছে বিশ্ব চ্যাম্পিয়নের শামিলই।

পাঁচ মিনিটের মরু ঝড়ের মতো ম্যাচটি আর্জেন্টিনার কাছ থেকে ছিনিয়ে নেয় সৌদি আরব। প্রথমার্ধে মেসির আর্জেন্টিনা ১-০ গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে সেই আর্জেন্টিনা যেন উধাও। ৪৮-৫৩ মিনিটের ঝড়ে লন্ডভন্ড দুই বারের বিশ্বচ্যাম্পিয়নরা। ৪৮ মিনিটে মাঝমাঠে আর্জেন্টিনার কাছ থেকে বল কেড়ে নিয়ে আক্রমণ করে সৌদি আরব।

আর্জেন্টিনার ডিফেন্ডারকে পরাস্ত করে গোল করেন আল শাহিরি। স্কিলে এশিয়ার দলটিও যে উন্নতি করেছে সেটার প্রমাণ দেন সালেম আল দাওসারি। বক্সের মধ্যে দারুণভাবে বলের নিয়ন্ত্রণ নিয়ে ডিফেন্ডারদের মাঝে কোনাকুনি শট নিয়ে গোলরক্ষক মার্টিনেজকে পরাস্ত করেন।  

পাঁচ মিনিটের এই ঝড়ে আর্জেন্টিনা ভড়কে যায়। এরপর খানিকটা ছন্দহীন ফুটবল খেলে। সৌদি আরব প্রাণের সঞ্চার পায়। নিজেদের গুছিয়ে উঠতে খানিকটা সময় মেসির দল। গুছিয়ে উঠে যখন আবার আক্রমণ শুরু করে তখন তাদের সামনে বাঁধা হয়ে দাড়ায় সৌদি আরবের গোলরক্ষক। সৌদি গোলরক্ষক যেন আর্জেন্টিনার কাছে চীনের প্রাচীর!

মেসি এই ম্যাচে কড়া মার্কিংয়ে থাকলেও দারুণ কিছু বল বের করেছেন। মেসির সতীর্থরা সেই বলগুলো কাজে লাগাতে পারেননি। এক বার অবশ্য সৌদি ডিফেন্ডার গোললাইন সেভও করেছে। ম্যাচের শেষের দিকে আর্জেন্টিনা বক্সের সামনে দু’টি ফ্রি কিক পেয়েছিল। মেসির নেয়া সেই কিক অবশ্য আর্জেন্টিনার হার এড়াতে পারেনি।

ম্যাচের প্রথমার্ধটা ছিল একেবারে ভিন্ন রকম। শুরুতেই আর্জেন্টাইন প্রাধান্য। দশ মিনিটে পেনাল্টি থেকে মেসি গোল করে লিড এনে দেন। প্রথমার্ধে সৌদি আরব একটি আক্রমণ করেছিল শুধু। অন্য দিকে মেসির আর্জেন্টিনা সৌদির জালে বল পাঠিয়েছিল তিনবার। অফ সাইডের জন্য গোলগুলো বাতিল হয়েছে।

সৌদি আরব ম্যাচ জিতলেও বল পজেশন, আক্রমণ, শট অন টার্গেট সব কিছুতেই আর্জেন্টিনার চেয়ে পিছিয়ে। সৌদি আরব মূলত জিতেছে ৪৮-৫৩ মিনিটের ঝড়ো পারফরম্যান্সে। পরবর্তী সময় গোলরক্ষকের দৃঢ়তায়।