NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬ | ১৭ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি ইরান-যুক্তরাষ্ট্রের ‘গুপ্ত’ খেলা চ্যাম্পিয়নস লিগ দ্বিতীয় লেগের আগে বিশাল ধাক্কা খেল পিএসজি দুই বছর পর মুক্তি পাচ্ছে বুবলীর কলকাতার সিনেমা সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন
Logo
logo

আবারও করোনা আক্রান্ত জাস্টিন ট্রুডো


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১১:২২ এএম

আবারও করোনা আক্রান্ত জাস্টিন ট্রুডো

আর্ন্তজাতিক ডেস্ক: করোনাভাইরাসে আবারও আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। স্থানীয় সময় সোমবার তার করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। ট্রুডো জানিয়েছেন, আগেই টিকা নেওয়ার কারণে তিনি শারীরিকভাবে ভালো আছেন।

রয়টার্স জানিয়েছে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আমেরিকা সামিটে যোগ দিয়েছিলেন ট্রুডো। ওই সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তিনি।

যুক্তরাষ্ট্রের অটোয়ায় রয়েছেন জাস্টিন ট্রুডো। সেখান থেকে এক টুইট বার্তায় তিনি জানান, আমি করোনা আক্রান্ত। সরকারি স্বাস্থ্যবিধি ও আইসোলেশনের নিয়ম মেনে চলব।

তিনি আরো বলেছেন, আমি ঠিক আছি; কারণ টিকা নিয়েছি। সে কারণে যদি কেউ টিকা না নিয়ে থাকেন, টিকা নিন। পারলে বুস্টার ডোজ নিন।

প্রসঙ্গত, এর আগে ২০২২ সালের জানুয়ারি মাসে করোনায় আক্রান্ত হয়েছিলেন ৫০ বছর বয়সী জাস্টিন ট্রুডো।