NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

শাকিবের সঙ্গে তাজমহলের স্মৃতি সামনে আনলেন বুবলী


খবর   প্রকাশিত:  ২০ ডিসেম্বর, ২০২৪, ০৪:৩৬ পিএম

>
শাকিবের সঙ্গে তাজমহলের স্মৃতি সামনে আনলেন বুবলী

বিয়ের খরব সামনে আসার পর একে অন্যের বিরুদ্ধে অভিযোগ-পাল্টা অভিযোগ তুলেছিলেন। সবকিছুকে ছাপিয়ে তাদের সম্পর্কে বরফ গলতে শুরু করেছে। এমনই ইঙ্গিত মিলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে শবনম বুবলীর করা এক পোস্টে। ওই পোস্টের মাধ্যমে তিনি স্বামী শাকিব খানের সঙ্গে তাজমহলে ঘুরতে যাওয়ার স্মৃতি সামনে এনেছেন।

সোমবার (২১ নভেম্বর) রাত ৮টার পর ফেসবুকে একটি ছবি পোস্ট করে বুবলী লিখেছেন, ‘যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এটি সম্রাট শাহজাহান এবং মমতাজ এর শোবার ঘর। বিয়ের পর শুটিংয়ে দুজনেই খুব ব্যস্ত ছিলাম কিন্তু তার ফাঁকেও খুব অল্প সময়ের জন্য ভারতের উত্তর প্রদেশে আগ্রায় অবস্থিত ভালোবাসার সবচেয়ে বড় নিদর্শন তাজমহল দেখতে নিয়ে গিয়েছিলেন উনি আমাকে। খুব প্রিয় একটি ছবি এটি আমার।’

রোববার (২০ নভেম্বর) ছিল বুবলীর জন্মদিন। জন্মদিন উপলক্ষে স্ত্রী বুবলীকে দামি উপহার দিয়েছেন শাকিব। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নায়িকা নিজেই সে কথা জানান।

তিনি বলেন, জন্মদিন উপলক্ষে আমাকে একদিন আগেই উইশ করেছে। গত সপ্তাহে আমাকে সে উপহার কিনে দিয়েছে। আমি আগে থেকে জানতাম না উপহারটি কী। যখন খুলে দেখলাম ডায়মন্ডের নাকফুল, দেখে আমার চোখে জল চলে এসেছিল। এটি হাতে নিয়ে আমি আবেগপ্রবণ হয়েছিলাম। আমি মনে করি, এ উপহার আমার জন্য তার অন্য রকমের ভালোবাসার বহিঃপ্রকাশ।