NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ম্যাচের সেরা ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে হয়েছিল গ্রেফতারি পরোয়ানা


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:২৯ এএম

>
ম্যাচের সেরা ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে হয়েছিল গ্রেফতারি পরোয়ানা

গতকাল কাতার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইকুয়েডরের কাছে ২-০ গোলে পরাজিত হয় স্বাগতিক কাতার। আর এ ম্যাচে জয়েক নায়ক দলটির অধিনায়ক ভ্যালেন্সিয়া, করেছেন জোড়া গোল। আর এই জোড়া গোলের মাধ্যমেই ইকুয়েডরের ইতিহাসে সব থেকে বেশি গোলের মালিক বনে গেলেন ভ্যালেন্সিয়া। বিশ্বকাপে এখন এই স্ট্রাইকারের গোল সংখ্যা পাঁচটি। সেটাও দেশের হয়ে সব থেকে বেশি গোল।

তবে ভ্যালেন্সিয়ার যাত্রাটা মোটেও সহজ ছিল না। ছ’বছর আগে তার বিরুদ্ধে তাঁর দেশেই গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। বিনা পারিশ্রমিকে শিশুশ্রমের পক্ষে ছিলেন তিনি। সেই কারণেই তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে। ভ্যালেন্সিয়ার বোনকে ২০২০ সালে আটকে রাখে এক দল দুষ্কৃতি। ১০ দিন পর ছাড়া হয়েছিল তাঁকে। ছোটবেলা থেকেই দারিদ্র দেখে বড় হয়েছেন ভ্যালেন্সিয়া। ইকুয়েডরে জন্ম হলেও তাঁর শরীরে রয়েছে আফ্রিকার রক্ত। এক সময় খাবার কেনার টাকাও জুটত না। সেই পরিস্থিতির মধ্যে ফুটবল খেলার নেশা ছাড়েননি তিনি। দেশের হয়ে ৭৫টি ম্যাচে ৩৭টি গোল করে ফেলেছেন তিনি। 

১০ বছরের আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারে দেশকে অনেক ম্যাচ জিতিয়েছেন ভ্যালেন্সিয়া। কিন্তু বিশ্বকাপের প্রথম ম্যাচে আয়োজক দেশের বিরুদ্ধে জয় তুলে নেওয়া সেগুলির মধ্যে কিছুটা আলাদা জায়গা করে নেবে। যদিও তাঁর দেশকে চিন্তায় রাখবে ভ্যালেন্সিয়ার চোট। ৭৭ মিনিটের মাথায় চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি।