NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

৪৮-এর ডি ক্যাপ্রিওতে ডুবেছেন ২৭-এর জিজি


খবর   প্রকাশিত:  ২৮ জানুয়ারী, ২০২৫, ০৫:৪৯ এএম

>
৪৮-এর ডি ক্যাপ্রিওতে ডুবেছেন ২৭-এর জিজি

নিউ ইয়র্কের একই রেস্তোরাঁ থেকে বেরোলেন  লিওনার্দো ডি ক্যাপ্রিও ও জিজি হাদিদ। কিন্তু আলাদা আলাদা। কিন্তু ভেতরে যে তারা একসঙ্গে ছিলেন তা নিয়ে কোনো সন্দেহ নেই।   

লিওকে দেখা যায় তার এক বন্ধুর সঙ্গে। আলোকচিত্রীরা ছেঁকে ধরার আগেই তারা দ্রুত রেস্তোরাঁ থেকে বেরিয়ে গাড়িতে উঠে যান। অন্য দিকে তার একটু পরই নীল স্কার্ফে মুখ ঢেকে জিজি বেরিয়ে আসেন ভেতর থেকে। 

অনেকেই মনে করছেন, লুকোনো সম্পর্ককে এ বার পরের ধাপে নিয়ে গেছেন ‘টাইটানিক’-এর নায়ক এবং মডেল-তারকা। লিওনার্দোর বয়স এখন ৪৮, আর জিজির ২৭। দু’জনের বয়সের পার্থক্য ২০ বছর হলে কী হবে, মনে মনে তাদের সম্পর্ক যে ঘন হয়ে উঠছে, তা প্রকাশ্যে আসছে ক্রমশ। 

সামাচিক যোগাযোগ মাধ্যমে অনুসরণকারীর সংখ্যা দু’জনেরই বিপুল। সদ্য বিবাহবিচ্ছেদের পর লিওর সঙ্গে জিজির সম্পর্ক নিয়ে বিদ্রুপ চলতেই থাকে। তবে সেসব গায়ে মাখছেন না এ জুটি।  

সম্প্রতি মিলান ফ্যাশন উইক উপলক্ষে ইতালি গিয়েছিলেন জিজি। সেখানেও তার সঙ্গে দেখা করে এসেছেন ‘শাটার আইল্যান্ড’-এর অভিনেতা।