NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

যুক্তরাষ্ট্রে নাইটক্লাবে বন্দুক হামলা, নিহত ৫


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:১৪ পিএম

>
যুক্তরাষ্ট্রে নাইটক্লাবে বন্দুক হামলা, নিহত ৫

যুক্তরাষ্ট্রে সমকামীদের একটি নাইটক্লাবে বন্দুক হামলায় গুলিবিদ্ধ হয়ে অন্তত পাঁচ জন নিহত ও আহত হয়েছে কমপক্ষে আরো ১৮ জন। স্থানীয় সময় শনিবার (১৯ নভেম্বর) রাতে কলোরাডো অঙ্গরাজ্যের কলোরাডো স্প্রিংস এলাকায় অবস্থিত ক্লাবটিতে হামলা চালানো হয়।

রোববার (২০ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।

 

পুলিশের তরফে ক্লাব কিউ নামের গে নাইটক্লাবটিতে হামলা ও হতাহতের খবর নিশ্চিত করা হয়েছে।

বন্দুক হামলার ঘটনায় একজন সন্দেহভাজনকে শনাক্ত করার কথা জানিয়েছেন কলোরাডো স্প্রিংস পুলিশের লেফটেন্যান্ট পামেলা কাস্ত্রো। সন্দেহভাজন ব্যক্তি বর্তমানে নিরাপত্তা হেফাজতে চিকিৎসাধীন রয়েছে বলে জানান তিনি।

তাৎক্ষণিকভাবে হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে কিছু জানা যায়নি।

কলোরাডো স্প্রিংস ফায়ার ক্যাপ্টেন মাইক স্মাল্ডিনো জানান, জরুরি নম্বরে ফোন যাওয়ার পর ১১টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে হাজির হয়।