NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

বিশ্বকাপজুড়ে কাতারে ধর্মীয় বক্তৃতা দেবেন জাকির নায়েক


খবর   প্রকাশিত:  ১১ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:৫৭ এএম

>
বিশ্বকাপজুড়ে কাতারে ধর্মীয় বক্তৃতা দেবেন জাকির নায়েক

'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ শুরু' খ্যাত ফুটবল বিশ্বকাপ আজ রোববার থেকে শুরু হতে যাচ্ছে। ফুটবলের ইতিহাসে মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে ৩২টি দেশের ফুটবল খেলোয়াড়সহ ১২ লাখেও বেশি দর্শককে ধারণ করবে কাতার। সেখানে ইতোমধ্যে হাজির হয়েছেন ভারতীয় বিতর্কিত ইসলামি ধর্মপ্রচারক জাকির নায়েক। রিপোর্ট, পুরো বিশ্বকাপজুড়ে তিনি কাতারে ধর্মীয় বক্তৃতা দেবেন।

কাতারের সরকারি স্পোর্টস টিভির উপস্থাপক ফয়সাল আলহাজিরিও ড. জাকির নায়েকের আলোচনার সত্যতা নিশ্চিত করেছেন। টুইটারে তিনি লিখেছেন, ‘ধর্মগুরু জাকির নায়েক কাতারে। বিশ্বকাপ ফুটবল চলাকালীন তিনি ধর্মীয় বক্তৃতা দেবেন।’

 

অর্থপাচার ও বিদ্বেষমূলক বক্তৃতা দেওয়ার অভিযোগে ভারতের ইডি ও এনআইএর খাতায় ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় জাকির নায়েক। ৫৭ বছরের জাকির ২০১৭ সাল থেকে মালয়েশিয়ায়।

২০২০ সাল থেকে ভারতে জাকিরের ভাষণ নিষিদ্ধ করে দেওয়া হয়। ভারতের পক্ষ থেকে বলা হয়, ‘জাতীয় নিরাপত্তা’র স্বার্থেই এই সিদ্ধান্ত। এর আগে ২০১৫ সালেই তার পাসপোর্ট বাতিল করে দেওয়া হয়।

২০১৬ সালে মুম্বাইয়ে অবস্থিত জাকিরের সংস্থা আইআরএফকে নিষিদ্ধ করে ভারত। অভিযোগ, জাকির তার ভাষণের মাধ্যমে ঘৃণা ছড়াচ্ছে। তার বহু বক্তব্যই ধর্মীয় ভাবাবেগে আঘাত দিচ্ছে নানা সম্প্রদায়কে। পরের বছর থেকে মালয়েশিয়ার পাকাপাকি বাসিন্দা হয়ে ওঠে বিতর্কিত এই ধর্মপ্রচারক।