NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

‘অভিশাপ’ পেয়ে বসেছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে?


খবর   প্রকাশিত:  ১৯ নভেম্বর, ২০২৩, ১১:৩২ এএম

>
‘অভিশাপ’ পেয়ে বসেছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে?

গেল আসরে অনেকটা তরুণ দল নিয়েই বিশ্বকাপ জিতে গিয়েছিল ফ্রান্স। সেই দলে এবার যোগ হয়েছিলেন কারিম বেনজেমাদের মতো ক্যারিয়ারের সেরা ফর্মে থাকা তারকা। আগের বার যিনি ফ্রান্সের বিশ্বকাপ জেতায় সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন, সেই কিলিয়ান এমবাপেও এখন আরও ঋদ্ধ, আরও শাণিত। সব মিলিয়ে ফ্রান্সকেই এবারের অন্যতম হট ফেভারিট হিসেবে ধরা হচ্ছিল।

তবে বিশ্বকাপ শুরুর একটু আগে এখন দেখা যাচ্ছে, ফ্রান্সের স্কোয়াড যেন বেহুলার বাসর! তাতে একটা গুঞ্জনও মাথাচাড়া দিয়ে উঠছে আবার। ‘চ্যাম্পিয়নের অভিশাপ’ কি পেয়েই বসেছে ল্য ব্লুজদের?

 

ফ্রান্সের চোটের টাইমলাইনটা দেখুন। আগের বিশ্বকাপের গুরুত্বপূর্ণ সদস্য পল পগবা হাঁটুতে চোট পেলেন মৌসুম শুরুর আগে, লাগল অস্ত্রোপচার; এই চোট সারিয়ে ফিরেই উরুর পেশিতে চোট পেলেন, সেই চোট আর মাঠেই নামতে দিলো না তাকে। এরপর পালা এলো এনগোলো কন্তের। হ্যামস্ট্রিংয়ে চোট নিয়ে তিনিও চলে গেলেন দল থেকে দূরে।

চলতি মৌসুমে ক্রিস্তোফার এনকুকু দারুণ খেলছিলেন, রাজেন বলস্পোর্ত লাইপজিগের হয়ে ২৩ ম্যাচে করেছিলেন ১৭ গোল, করিয়েছিলেন ৪টি। এমন ফর্মের কারণে ফ্রান্স দলের এবারের এমবাপেও ধরা হচ্ছিল তাকে। কিন্তু গত ১৫ নভেম্বর লিগামেন্টের চোট তাকেও বিশ্বচ্যাম্পিয়নদের ডেরা থেকে কেড়ে নেয়। 

 

এরপর বেনজেমার পালা। পেশির সমস্যা নিয়ে তিনিও ছিলেন খানিকটা অস্বস্তিতে। যে কারণে গত রাতে প্রথম বারের মতো নেমেছিলেন অনুশীলনে। সেখানেই বাঁধল বিপত্তি। বাম হিপ ফ্লেক্সরে চোট বিশ্বকাপটাই শেষ করে দেয় তার।

২০১৪ সালের বিশ্বকাপে বেনজেমাই ছিলেন ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতা। কিন্তু পরের বিশ্বকাপে তিনি ছিলেন দল থেকে ‘নির্বাসনে’, সতীর্থ ম্যাথিউ ভ্যালবুয়েনার সঙ্গে ‘সেক্সটেপ’ কেলেঙ্কারি তার জাতীয় দলের ক্যারিয়ার থেকে কেড়ে নেয় পাঁচটি বছর। সেই নির্বাসন কাটিয়ে তিনি দলকে জিতিয়েছিলেন উয়েফা নেশন্স লিগ শিরোপা, ধারণা করা হচ্ছিল বিশ্বকাপটাও বুঝি এবার রাঙাবেন ক্যারিয়ারের সেরা ফর্মে থাকা রিয়াল মাদ্রিদ ‘টালিসমান’। কিন্তু চোট তা আর হতে দিলো কই?