NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

মা হওয়ার পর আলিয়ার প্রথম পোস্ট, যা লিখলেন


খবর   প্রকাশিত:  ২৬ নভেম্বর, ২০২৩, ০৯:০৮ এএম

>
মা হওয়ার পর আলিয়ার প্রথম পোস্ট, যা লিখলেন

সদ্য মা হয়েছেন বলিউডের জনপ্রিয় ও আলোচিত অভিনেত্রী আলিয়া ভাট। সদ্যজাত কন্যা সন্তানকে নিয়ে বাড়ি আছেন। বর্তমানে সন্তানকেই সমস্ত সময়টা দিচ্ছেন তিনি। মা হওয়ার পর সামাজিক মাধ্যমে প্রথম পোস্ট করলেন আলিয়া। এতে মাতৃত্ব উপভোগ করছেন এমন আভাস দিয়েছেন এই অভিনেত্রী।

 

সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন আলিয়া। ছবিতে তার মুখ স্পষ্ট বোঝা যাচ্ছে না। তার হাতে একটি কফি মগ রয়েছে। সেটিতে লেখা রয়েছে ‘মা’। পোস্টের ক্যাপশনে এই অভিনেত্রী লিখেছেন, ‘এটাই আমি’।

এদিকে অভিনেত্রীর ওই পোস্টে কমেন্টে ভরিয়ে দিয়েছেন দর্শক ও শুভাকাঙ্ক্ষীরা। বেশিরভাগ অনুরাগীই তাকে তার সদ্যজাত সন্তানের ছবি পোস্ট করার অনুরোধ করেছেন। 

 

প্রসঙ্গত, চলতি বছরটা একটু বেশিই স্পেশাল রণবীর কাপুর ও আলিয়া ভাটের কাছে। কেরিয়ারের দিক থেকে এবং একই সঙ্গে ব্যক্তিগত দিক থেকেও। কেরিয়ারের দিক থেকে চলতি বছরটা আলিয়ার জন্য যথেষ্ট ভালো। এই বছর মুক্তি পাওয়া তার সমস্ত ছবিই সাফল্য পেয়েছে। রণবীর কাপুরও দীর্ঘ বিরতি কাটিয়ে চলতি বছর পর্দায় ফিরেছেন। তার অভিনীত ‘শামশেরা’ বক্স অফিসে সাফল্য না পেলেও ‘ব্রহ্মাস্ত্র’ সব রেকর্ড ভেঙে বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করেছে। অন্যদিকে, ব্যক্তিগত জীবনেও তাদের এই বছরটা একটু বেশিই স্পেশাল। বেশ কয়েক বছর সম্পর্কে থাকার পর তারা চলতি বছর এপ্রিলে বিয়ে সেরেছেন। আর চলতি বছরই এসেছে তাদের সন্তান। গত ৬ নভেম্বর কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আলিয়া।