NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

জট খুলতে পারে ‌‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত বিশেষ এনআইডি’র


খবর   প্রকাশিত:  ১৯ নভেম্বর, ২০২৩, ০১:০৫ এএম

>
জট খুলতে পারে ‌‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত বিশেষ এনআইডি’র

দেশের মুক্তিযোদ্ধাদের ‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত এনআইডি কার্যক্রম নিয়ে বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আজকের বৈঠকেই বিশেষ এই এনআইডির আটকে থাকা জট খুলতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা।

এর আগে, সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন কমিশন এ কার্যক্রমের উদ্বোধন করে ১০০ জন বীর মুক্তিযোদ্ধাকে কার্ড দিয়েছিলেন। কিন্তু হুদা কমিশন বিদায়ের পর এ কার্যক্রম বন্ধ রাখে নির্বাচন কমিশন সচিবালয়। বন্ধ থাকা এই কার্যক্রমটি নিয়েই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে আজ মঙ্গলবার (১৫ নভেম্বর) বৈঠক বসতে করবে ইসি। ইসির সম্মেলন কক্ষে বেলা ১১টায় বৈঠকটি শুরু হবে।

এনআইডি অনুবিভাগের পরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আজিজুল ইসলাম, এ সংক্রান্ত একটি চিঠি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ১৫ নভেম্বর বেলা ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবের সভাপতিত্বে নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধাগণের জাতীয় পরিচয়পত্রে ‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান সংক্রান্ত একটি আন্তঃমন্ত্রণালয় সভা আয়োজন করা হয়েছে। ওই সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।