NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলায় নিহত ৩


খবর   প্রকাশিত:  ১৪ অক্টোবর, ২০২৪, ০৪:২৬ এএম

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলায় নিহত ৩

আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্দুক হামলায় তিনজন নিহত ও দুইজন আহত হয়েছেন। এই ঘটনায় সন্দেহভাজনকে খুঁজতে বিশ্ববিদ্যালয়ে অভিযান চালাচ্ছে পুলিশ। রবিবার রাতে এই ঘটনা ঘটে।

ইউনিভার্সিটি অব ভার্জিনিয়ার (ইউভিএ) শার্লটসভিলের মূল ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

 

বিশ্ববিদ্যালয়ের জরুরি ব্যবস্থাপনা বিভাগ টুইট করে জানায়, বিশ্ববিদ্যালয়ের চারপাশ বন্ধ করে ক্যাম্পাসের ভেতরে ‘অস্ত্রধারী ও ভয়ঙ্কর’ একজনকে খুঁজছে পুলিশ। হেলিকপ্টার দিয়ে তাকে খোঁজা হচ্ছে। স্থানীয় সময় সোমবার সকালেও তল্লাশি চলছিল।

 

এক বিবৃতিতে ইউভিএ প্রেসিডেন্ট জিম রায়ান জানান,  সন্দেহ করা হচ্ছে, ক্রিস্টোফার ডারনেল জোনস জুনিয়ার নামে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী এই বন্দুক হামলা চালিয়েছে। তিনি বলেন, ‘এটি আমাদের জন্য এক হূদয়বিদারক ঘটনা। আমরা আজকের ক্লাস স্থগিত করেছি। ’ আগামীতে শিক্ষক ও শিক্ষার্থীদের কাউন্সেলিং করানো হবে বলেও জানান তিনি। সূত্র: এএফপি।