NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

২৫ জুন লন্ডনের আকলু প্লাজায় বৈশাখী মেলা


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১০:৩১ এএম

>
২৫ জুন লন্ডনের আকলু প্লাজায় বৈশাখী মেলা

নেক্সট স্টেইজ ইভেন্ট লন্ডনে নিয়ে আসছে তাদের প্রথম আয়োজন বৈশাখী মেলা। ২৫ জুন শনিবার মেলা অনুষ্ঠিত হবে রমফোর্ডের আকলু প্লাজায়। এ উপলক্ষে লন্ডন বাংলা প্রেসক্লাবে ৩১ মে মংগলবারে নেক্সট স্টেইজ ইভেন্ট এক সংবাদ সম্মেলন করে । সংস্থার ফাউন্ডার আবদুল্লাহ মাহমুদ কথা বলেন মেলার আয়োজন নিয়ে। তিনি বলেন, নেক্সট স্টেজ ইভেন্ট বিশ্বাস করে, ২৫ জুনের বৈশাখী মেলার এই আয়োজনটি কমিউনিটির অন্যতম বৃহৎ ইভেন্ট হিসেবেই গণ্য হবে। কেননা মেলা আয়োজনের নেপথ্যে রয়েছেন একদল উদ্যমী মেধাবী তরুণ, যারা মেলাকে সুচারুভাবে সম্পন্ন করতে গ্রহণ করেছেন ব্যাপক পরিকল্পনা।

সংবাদ সম্মেলনে আকলু প্লাজার কর্ণধার আকলু মিয়া বলেন, নতুন উদ্যোক্তাদের উৎসাহ দিতেই তারা এমন আয়োজনের পাশে থাকছেন। নেক্সট ষ্টেইজ ইভেন্টসের মার্কেটিং হেড নামকরা ভ্লগার শাহনাজ শিমুল বলছিলেন মেলার আকর্ষন নিয়ে। তিনি বলেন, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে, বাংলার গৌরবময় ঐতিহ্য এবং বর্ণাঢ্য সংস্কৃতিকে তুলে ধরা। বাঙালির সংস্কৃতি প্রাণের রঙে রাঙানো। মেলার আগাগোড়া সেই রঙকে প্রাধান্য দেয়া হয়েছে। মেলায় এক্সক্লুসিভ ফ্যাশন, বাংলাদেশী হস্ত ও কারুশিল্পের প্রদর্শনীর পাশাপাশি থাকবে বৃহৎ আকারে ঐতিহ্যবাহী বাঙালি খাবারেরও প্রদর্শন। মেলার স্টলগুলোতে মিলবে বাংলার চেনা পোশাক, রঙ বেরঙের কারুপণ্য। থাকবে গরম গরম খাবারের সমারোহ।

সংবাদ সম্মেলনে আরো কথা বলেন নেক্সট স্টেইজ ইভেন্টস এডমিন ক্যামেলিয়া মাহজাবিন। মেলায় ষ্টল বুকিংয়ের জন্য নেক্সট স্টেইজ ইভেন্টসের সাথে যোগাযোগ করার জন্য বলা হয়েছে ।

গত দুই বছরে করোনা মহামারির বিধিনিষেধের কঠিন সময় অতিক্রম করে আবার আমরা নিত্য স্বাভাবিকতায় ফিরে এসেছি। আমাদের জীবনে যেমন রঙ ফিরেছে তেমনি ফিরে এসেছে প্রাণের সব উৎসব । আমরা জানি, আবহমান বাংলার সবচেয়ে বড় উৎসবটির নাম হচ্ছে বৈশাখী মেলা। বিশ্বের যেখানে বাঙালিরা গেছেন তাঁরা সঙ্গে করে নিয়ে গেছেন এই উৎসবটি।

২৫ জুন, শনিবার বেলা ১২টা থেকে রাত নয়টা পর্যন্ত অনুষ্ঠিতব্য এই মেলা উন্মুক্ত থাকবে সর্বসাধারণের জন্য। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, ফারহানা সারওয়ার, মুশরাত রহমান, ক্যামেলিয়া জাহান, , উজ্জ্বল আফজাল মিল্কি ও নীলাঞ্জন দাশ।