NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

বাংলা টাইগার্সের নেতৃত্বে সাকিব


খবর   প্রকাশিত:  ২৭ নভেম্বর, ২০২৩, ১২:১৬ এএম

>
বাংলা টাইগার্সের নেতৃত্বে সাকিব

টি-টেন লিগের ষষ্ঠ আসরের জন্য গেল সেপ্টেম্বরেই নিলাম অনুষ্ঠিত হয়েছিল আবুধাবিতে। এরপর চলতি মাসের ২৩ নভেম্বর হতে মাঠে গড়াতে যাচ্ছে টি-টেনের আসর। গেলবারের মতো এবারো বাংলাদেশি মালিকানাধীন দল বাংলা টাইগার্স থাকছে টি-টেনের আসরে। 

দলটির এই মৌসুমের জন্য আইকন ক্রিকেটার হিসেবে রয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। একইসাথে অধিনায়কের গুরুদায়িত্বও সামলাবেন সাকিব। গতকাল বাংলা টাইগার্স নিজেদের অফিসিয়াল ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।

বাংলা টাইগার্স সেখানে লেখে, 'নেতা, কিংবদন্তি।
আপনার যদি আরও সন্দেহ থাকে তবে আসুন এটি পরিষ্কার করি। উপস্থাপনা করছে আবুধাবির ৬ষ্ঠ আসরের অধিনায়ক সাকিব আল হাসান টি 10 লিগ।'
# BanglaTigers # AbuDhabiT10

বাংলাদেশী মালিকানাধীন এই দলটির প্রধান কোচের দায়িত্ব রয়েছেন সাবেক বাংলাদেশ দলের ক্রিকেটার আফতাব আহমেদ। এছাড়া মেন্টরের দায়িত্বে রয়েছেন প্রখ্যাত কোচ ও ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম। তবে সবশেষ গেল বৃহস্পতিবার দলটির সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন জিম্বাবুয়ের সাবেক তারকা ক্রিকেটার তাতেন্দা তাইবু। এছাড়া বাংলাদেশী ক্রিকেটার হিসেবে দলটিতে রয়েছেন নুরুল হাসান সোহান এবং মৃত্যুঞ্জয় চৌধুরী।