NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

কন্যাসন্তান জন্ম দিলেন বিপাশা বসু


খবর   প্রকাশিত:  ১৬ মার্চ, ২০২৫, ১২:৩৬ এএম

কন্যাসন্তান জন্ম দিলেন বিপাশা বসু

বিনোদন ডেস্ক:  বলিউডে আরেকটি সুখবর! মা হলেন অভিনেত্রী বিপাশা বসু। শনিবার (১২ নভেম্বর) কন্যাসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী।  

অভিনেতা করণ সিংহ গ্রোভারের সঙ্গে বিয়ের ছয় বছরের মাথায় মা হলেন বিপাশা। কয়েক দিন আগেই মা হয়েছেন বলিউডের আরেক অভিনেত্রী আলিয়া ভাট।

 

রণবীর ও আলিয়ারও মেয়ে হয়েছে। এবার সুখবর দিলেন বিপাশা-করণ জুটি।  

 

kalerkantho

এর আগে অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই প্রকাশ করেছিলেন বিপাশা। ইনস্টাগ্রামে বিপাশার প্রকাশ করা ছবিতে দেখা গেছে, অনাগত সন্তানকে পরম যত্নে দুই হাত দিয়ে আগলে রেখেছেন তিনি। ঢিলেঢালা সাদা শার্টে তার চেহারায় মাতৃত্বের আভা। বিপাশার সঙ্গে লেন্সবন্দি হয়েছিলেন স্বামী করণ সিং গ্রোভার। কখনো তিনি স্ত্রীর বেবি বাম্প ছুঁয়ে রয়েছেন, কখনো আবার চুমু এঁকে দিচ্ছেন সেখানে।

ছবি দিয়ে বিপাশা লিখেছিলেন, ‘একটা নতুন সময়, একটা নতুন অধ্যায়। এক নতুন আলো আমাদের জীবনে নতুন রং যোগ করল। আমাদের যেন আরো একটু পূর্ণতা দিল। আমরা স্বতন্ত্রভাবে নিজেদের জীবন শুরু করেছিলাম। তারপর একে অপরকে খুঁজে পাই। তখন দুজন মিলে জীবন সাজিয়েছি। কিন্তু শুধু দুজনের জন্য এত ভালোবাসা, বিষয়টা একটু অন্যায় হয়ে যাচ্ছে। তাই খুব শীঘ্রই আমরা দুই থেকে তিন হব। ’