NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

আটলান্টিক সিটিতে বাংলাদেশি মালিকানাধীন ‘ব্যাম্বু ডেজার্ট এন্ড ড্রিংক্স’ এর যাত্রা শুরু


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:২৮ এএম

আটলান্টিক সিটিতে বাংলাদেশি মালিকানাধীন ‘ব্যাম্বু ডেজার্ট এন্ড ড্রিংক্স’ এর যাত্রা শুরু

 

 

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী-নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটিতে ব্যাম্বু ডেজার্ট এন্ড ড্রিংক্স নামে বাংলাদেশী মালিকানায় আরেকটি ব্যবসা প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে।

গত ১৭ মে, মংগলবার বিকেলে  সিটির ১২৩, নর্থ মিশিগান এভিনিউতে সিটির বিশিষ্ট ব্যবসায়ী মো: মিজানুর রহমান ও নূর কবিরের মালিকানাধীন এ স্টোরটির উদ্বোধন হয়েছে বর্ণাঢ্য আয়োজনে। আটলান্টিক সিটির মাননীয় মেয়র মার্টি স্মল সিনিয়র কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ফিতা কেটে স্টোরটির শুভ উদ্বোধন করেন ।

তিনি ব্যবসা প্রতিষ্ঠানটির বহুল প্রসার কামনা করেন এবং তাঁর ব্যবসা বান্ধব প্রশাসনের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

প্রতিষ্ঠানটির শুভ যাত্রাকালে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আটলান্টিক সিটির চতুর্থ ওয়ার্ড এর কাউন্সিলম্যান মো: হোসাইন মোর্শেদ , পঞ্চম ওয়ার্ড এর কাউন্সিলম্যান এম আনজুম জিয়া, আটলান্টিক সিটি       স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, আটলান্টিক সিটি মিউনিসিপ্যাল ইউটিলিটিস অথরিটির পর্ষদ ভাইস চেয়ারম্যান মো:দিদার,সদস্য সৈয়দ মো: কাউসার সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ  ।

বাংলাদেশের নরসিংদীর অধিবাসী বাংলাদেশি আমেরিকান মো:মিজানুর রহমান ও নূর কবির জানান,তাদের স্টোরে স্মুথি,ভিয়েতনামী ডেজার্ট,ফলের তৈরী চা,দুধ চা সহ বিভিন্ন ফ্লেভারের কফি পাওয়া যাবে।

উদ্যোক্তরা জানান,প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত স্টোরটি খোলা থাকবে ।

আটলান্টিক সিটিতে ব্যাম্বু ডেজার্ট এন্ড ড্রিংক্স নামে বাংলাদেশী মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের যাত্রা শুরুর

সংবাদে কমিউনিটিতে বেশ সাড়া পড়েছে।