NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

বিশ্বকাপ ফাইনালে ৮০ হাজারের বেশি দর্শক


খবর   প্রকাশিত:  ০৬ জুন, ২০২৪, ০৩:০৯ পিএম

>
বিশ্বকাপ ফাইনালে ৮০ হাজারের বেশি দর্শক

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে রোববার ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। একপেশে ম্যাচে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড। মাঠের ক্রিকেট সেই অর্থে না জমলেও উন্মাদনা ছিল দর্শক গ্যালারিতে। মেলবোর্নের বিশাল স্টেডিয়ামে দুদলের হয়ে মাঠ মাতিয়েছেন ৮০ হাজারেরও বেশি দর্শক। 

ক্রিকেট মাঠ হিসেবে মেলবোর্নের ধারণ ক্ষমতাটা সবচেয়ে বেশি। একই সাথে এ মাঠে বসে নব্বই হাজারেরও বেশি দর্শক খেলা দেখতে পারেন। রোববার পাকিস্তানের ম্যাচ দেখতে মাঠে এসেছেন ৮০ হাজার ৪৬২ জন দর্শক। 

মেলবোর্নের মাঠে সবচেয়ে বেশি দর্শকের রেকর্ডটা হয়েছে ২০১৫ সালে, অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে। সে ম্যাচে মাঠে বসে খেলা দেখেছেন ৯৩ হাজার ১৩ জন। 

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও মেলবোর্নে দর্শক ছুঁয়েছে ৯০ হাজারের মাইলফলক। গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচে ৯০ হাজারের বেশি দর্শক হয়োছল। শেষ বলের লড়াইয়ে সে ম্যাচটা জিতেছল ভারত।