NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

বিশ্বকাপের সেরা খেলোয়াড় কারান


খবর   প্রকাশিত:  ০৯ ডিসেম্বর, ২০২৩, ০১:৫৮ পিএম

>
বিশ্বকাপের সেরা খেলোয়াড় কারান

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে টুর্নামেন্ট সেরা হয়েছেন ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কারান। আসর জুড়ে বল হাতে দাপট দেখানো ইংলিশ অলরাউন্ডার উইকেট নিয়েছেন ১৩টি। ফাইনালেও আজ বোলিং করেছেন বেশ, ১২ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট।  তাতে জিতেছেন ফাইনাল ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরষ্কারও।

তবে পুরষ্কার নিতে গিয়ে তরুণ এ ক্রিকেটার বলেন, , 'যেভাবে স্টোকস খেলেছে আজ, আমি মনে করি না এটা আমার পাওয়া উচিত। এই বিশ্বকাপ জয় বিশেষ একটা উপলক্ষ, আমরা এই জয় উদযাপন করব। বাউন্ডারি বড় ছিল, তাই পেসারদের জন্য বিশেষ সুবিধা ছিল।'

কারান যোগ করেন, 'অবিশ্বাস্য ব্যাপার। আমরা সবাই তার (স্টোকসের) দিকে তাকিয়ে ছিলাম। মানুষ স্টোকসকে নিয়ে প্রশ্ন তোলে, কিন্তু সে এসবের উর্ধ্বে। আমি টুর্নামেন্টে এসে শুরু থেকেই মানিয়ে নিতে চেয়েছিলাম। এর আগে আমি তেমন ডেথ বোলিং করিনি। তবে ব্যাট হাতেও ভালো হয়তে হবে আমাকে।'