NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

২৩ নভেম্বর ঢাকায় আসছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১৫ নভেম্বর, ২০২৩, ০৫:১০ এএম

২৩ নভেম্বর ঢাকায় আসছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ দুই দিনের সফরে ২৩ নভেম্বর ঢাকায় আসছেন। গতকাল শনিবার মস্কোর পক্ষ থেকে ঢাকাকে এই সফরের কথা নিশ্চিত করা হয়েছে।  ঢাকায় অনুষ্ঠেয় ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর জোট ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) মন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশ নিতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন রাশিয়াসহ আইওআরএ দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানিয়েছেন। সেই আমন্ত্রণেই আসছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।

 

কূটনৈতিক সূত্রগুলো বলছে, রাশিয়া, ইরানসহ ১০টিরও বেশি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে সরাসরি যোগ দিতে পারেন।

 

রুশ পররাষ্ট্রমন্ত্রী আইওআরএ বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও তিনি সাক্ষাত্ করবেন। এই প্রথম রাশিয়ার কোনো পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন।

উল্লেখ্য, গত মাসে কাজাখস্তানের রাজধানী আস্তানায় সিকা শীর্ষ সম্মেলনের ফাঁকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সর্বশেষ বৈঠক হয় পররাষ্ট্রমন্ত্রী মোমেনের। সেখানেও লাভরভকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান তিনি।