NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

রাজ-মিম ইস্যুতে যা বললেন জায়েদ খান


খবর   প্রকাশিত:  ১২ জুন, ২০২৪, ১০:২০ পিএম

>
রাজ-মিম ইস্যুতে যা বললেন জায়েদ খান

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির ফেসবুক স্ট্যাটাসকে ঘিরে সিনেমাপাড়ায় তোলপাড় শুরু হয়েছে। স্বামী চিত্রনায়ক শরিফুল রাজ, চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ও নির্মাতা রায়হান রাফির ওপর চটেছেন তিনি। মিম ও রাজের মধ্যে বিয়েবহির্ভূত সম্পর্ক থাকার ইঙ্গিত দিয়ে গত বুধবার রাতে ফেসবুকে একটি স্ট্যাটাস পোস্ট করেন পরীমণি। পোস্টে রায়হান রাফিকে দালাল বলেও মন্তব্য করেন এই চিত্রনায়িকা। 

এদিকে বৃহস্পতিবার দিবাগত রাতে পরীমণি জানান, মিমের সঙ্গে রাজ গভীর রাত পর্যন্ত চ্যাটিং করে। রাজ-মিমের অতি মাখামাখি পরীর সংসার লাইফে প্রভাব ফেলছে। 

 

বিষয়টি নিয়ে প্রথমে চুপ থাকলেও পরে নাম প্রকাশ না করে মুখ খোলেন মিম। রাজ ও রাফিও তাদের বক্তব্য জানিয়েছেন গণমাধ্যমে। ব্যক্তিগত বিষয় শিল্পীদের এভাবে প্রকাশ্যে আনা ঠিক নয় বলে মনে করেন চলচ্চিত্র অভিনেতা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খান। তিনি বলেন, এসব বিষয় ঘরের ভেতরে বেডরুম বা ড্রয়িংরুমেই শেষ করে দেওয়া উচিত। 

শুক্রবার (১১ নভেম্বর) রাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জয়নুল আবেদিন মিলনায়তনে গ্রেটার ময়মনসিংহ এসএসসি ৯২ ব্যাচ আয়োজিত নবান্ন উৎসবে পারফর্ম করতে এসে ঢাকা পোস্টের এক প্রশ্নের জবাবে জায়েদ খান এ কথা বলেন।