NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

পুলিশ নিরলসভাবে দায়িত্ব পালন করছে : স্পিকার


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৪:২২ এএম

>
পুলিশ নিরলসভাবে দায়িত্ব পালন করছে : স্পিকার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ পুলিশ নিরলসভাবে দায়িত্ব পালন করে চলেছে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সংসদ ভবনস্থ কার্যালয়ে তার সঙ্গে বাংলাদেশ পুলিশের কমিশনার খন্দকার গোলাম ফারুক সৌজন্য সাক্ষাৎ করলে স্পিকার এ কথা বলেন।

এ সময় তিনি সন্ত্রাস ও অরাজকতা দমন ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় বর্তমান আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার প্রশংসা করেন।

সাক্ষাৎকালে তারা বাংলাদেশ পুলিশের সার্বিক উন্নয়নে বর্তমান সরকারের ভূমিকা, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেন।

পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি করার ফলে দেশে জঙ্গিবাদ দমন ও সন্ত্রাস নিরসন সম্ভব হয়েছে।

এ সময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।