NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

নিয়ম মেনে ছাদ কৃষিতে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৮:৪২ পিএম

>
নিয়ম মেনে ছাদ কৃষিতে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, ছাদ কৃষি করলে খাদ্যের চাহিদা পূরণ হওয়ার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন হবে। ছাদ কৃষি পরিবেশগত উন্নয়নেও ভূমিকা রাখবে। এটা করতে অবশ্যই চ্যালেঞ্জ রয়েছে। নিয়ম মেনে চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে হবে। তাহলেই ছাদ কৃষি নিরাপদ হবে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশান নগর ভবনে ‘নিরাপদ ছাদ কৃষি’ বিষয়ে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, প্রতিটি উন্নয়নের সঙ্গে কিছু বিপরীত প্রতিক্রিয়া থাকে। উন্নয়নকে টেকসই করতে হলে সেই প্রতিক্রিয়াগুলো সঠিকভাবে দক্ষতার সঙ্গে ব্যবস্থাপনা করতে হবে। আমাদের দেশে একসময় যানজট ছিল না কারণ তখন দেশে গাড়ির সংখ্যা অনেক কম ছিল। দেশের উন্নয়নের সঙ্গে সঙ্গে গাড়ির সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। এর ফলে যানজটও বেড়েছে। সঠিক ট্রাফিক ম্যানেজমেন্টের মাধ্যমে এটি ব্যবস্থাপনা করতে হবে। তেমনি ছাদ বাগান ও ছাদ কৃষির সঙ্গেও যুক্ত চ্যালেঞ্জগুলো সঠিকভাবে মোকাবিলা করতে হবে।

ছাদ কৃষি চমৎকার উদ্যোগ। আমি এটি সমর্থন করি এবং ছাদ কৃষিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বিক সহায়তা প্রদান করা হবে বলেও উল্লেখ করেন স্থানীয় সরকার মন্ত্রী। পরে স্থানীয় সরকার মন্ত্রী এবং ডিএনসিসি মেয়র  অংশগ্রহণকারীদের সনদ প্রদান করেন। 

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান প্রমুখ।