NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

মেটায় চাকরি নিয়ে কানাডা, দুদিনের মাথায় ছাঁটাই ভারতীয় যুবক


খবর   প্রকাশিত:  ১১ জুন, ২০২৪, ০১:৫৭ পিএম

>
মেটায় চাকরি নিয়ে কানাডা, দুদিনের মাথায় ছাঁটাই ভারতীয় যুবক

ফেসবুকের নিয়ন্ত্রক সংস্থা মেটায় চাকরি পেয়ে কানাডা পাড়ি দিয়েছিলেন ভারতের পশ্চিবঙ্গের যুবক হিমাংশু। সেখানে চাকরিতে যোগ দিলেন। কিন্তু এর দু’দিনের মাথাতেই স্বপ্নভঙ্গ। ছাঁটাই করে দেওয়া হলো তাকে! লিঙ্কড ইনে নিজেই এ কথা জানিয়েছেন হিমাংশু। 

নিজের পোস্টে তিনি লিখেছেন, মেটা যে বিপুল কর্মী সঙ্কোচনের সিদ্ধান্ত নিয়েছে, তার জেরেই চাকরি গেছে তার। বিদেশে এসে এমন পরিস্থিতির সম্মুখীন হয়ে কী করবেন, ভবিষ্যতে কোথায় যাবেন, কিছুই বুঝে উঠতে পারছেন না তিনি। নিজের পোস্টে চাকরির খোঁজ চেয়ে আবেদনও জানিয়েছেন তিনি। ভারত বা কানাডায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার পদে কোনো কর্মীর দরকার পড়লে, তাকে জানানোর অনুরোধ করেছেন। 

বুধবার এক বিবৃতিতে মেটা জানায় ১১ হাজার কর্মীকে ছাঁটাই করতে যাচ্ছে তারা। মোট কর্মী সংখ্যার অন্তত ১৩ শতাংশ হ্রাস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জন্য দুঃখ প্রকাশ করেছেন খোদ মার্ক জাকারবার্গ। 

‘মেটাভার্স’ প্রকল্পের জন্য ইতোমধ্যেই বিপুল টাকা বিনিয়োগ করেও লাভ হয়নি কিছুই। এই প্রকল্প সাফল্য না পাওয়ায় ২০০৪ সালের পর এই প্রথম বড়সড় আর্থিক লোকসান হয়েছে সংস্থার। সেই ক্ষতি সামাল দিতেই কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।