NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ইউক্রেনে এক লাখেরও বেশি রুশ সৈন্য হতাহত : যুক্তরাষ্ট্র


খবর   প্রকাশিত:  ১৩ নভেম্বর, ২০২৩, ১১:৫৪ পিএম

ইউক্রেনে এক লাখেরও বেশি রুশ সৈন্য হতাহত : যুক্তরাষ্ট্র

আর্ন্তজাতিক ডেস্ক: ইউক্রেন আক্রমণের পর থেকে প্রায় এক লাখ রুশ সৈন্য হতাহত হয়েছে। বুধবার শীর্ষ মার্কিন জেনারেল মার্ক মিলি এক মন্তব্যে এ তথ্য জানিয়েছেন। তার মতে কিয়েভের সশস্ত্র বাহিনীও 'সম্ভবত' একই পরিমাণে হতাহত হয়েছে।

মিলি নিউইয়র্কের ইকোনমিক ক্লাবে মন্তব্যে বলেছেন, 'আপনি ভালোভাবে দেখেছেন এক লাখ রাশিয়ান সৈন্য নিহত এবং আহত হয়েছে।

 

সম্ভবত ইউক্রেনের অবস্থাও একই। '

 

মিলির দেওয়া পরিসংখ্যান নিশ্চিত করা যায়নি। তবে আট মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে পাওয়া এখন পর্যন্ত সবচেয়ে বেশি হতাহতের অনুমান এটি।

যুদ্ধের অবসানের বিষয়ে আলোচনার সুযোগ রয়েছে এবং রাশিয়া বা ইউক্রেনের পক্ষে সামরিক বিজয় সম্ভব নাও হতে পারে বলে মন্তব্য করেন এই মার্কিন জেনারেল।

মিলি বলেছেন, 'একটি পারস্পরিক স্বীকৃতি থাকতে হবে যে সামরিক বিজয় সম্ভবত শব্দের সত্যিকার অর্থে সামরিক উপায়ে হয়তো অর্জন করা যায় না। তাই অন্য উপায়ে ফিরে যেতে হবে। '

দক্ষিণ ইউক্রেনের খেরসন শহর থেকে রাশিয়া তার সৈন্যদের প্রত্যাহারের নির্দেশ দেওয়ার পর মিলির এ মন্তব্য সামলে এলো। মস্কোর সামরিক অভিযানের জন্য এটি একটি বড় ধাক্কা।

তবে কিয়েভের কর্মকর্তারা সতর্কতার সঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, রাশিয়ান সেনাবাহিনী যুদ্ধ ছাড়াই কৌশলগত শহর ছেড়ে যাওয়ার সম্ভাবনা কম ছিল। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, পশ্চাদপসরণ প্রমাণ করে যে যুদ্ধক্ষেত্রে মস্কোর 'প্রকৃত সমস্যা' আছে।

সূত্র : এনডিটিভি