NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

উইলিয়ামসনের পদত্যাগ নিয়ে বিতর্ক, দুঃখ প্রকাশ করলেন সুনাক


খবর   প্রকাশিত:  ০৬ ডিসেম্বর, ২০২৩, ০৩:১৪ পিএম

উইলিয়ামসনের পদত্যাগ নিয়ে বিতর্ক, দুঃখ প্রকাশ করলেন সুনাক

আর্ন্তজাতিক ডেস্ক: গ্যাভিন উইলিয়ামসনকে মন্ত্রী পদে দায়িত্ব দেওয়ার জন্য দুঃখ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। মঙ্গলবার সহকর্মীদের ধমক দেওয়া ও উৎপীড়নের অভিযোগ ওঠার পর পদত্যাগ করেছেন উইলিয়ামসন। তারপর আজ বুধবার এ মন্তব্য করলেন সুনাক।

সংসদে প্রধানমন্ত্রীর সাপ্তাহিক প্রশ্নোত্তর পর্বে সুনাক বলেন, ‘আমি স্পষ্টতই এমন একজনকে নিয়োগ দেওয়ার জন্য দুঃখিত, যাকে এই পরিস্থিতিতে পদত্যাগ করতে হয়েছে।’

 

বিরোধী লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার উইলিয়ামসনকে ‘দুঃখজনক উৎপীড়ক’ অভিহিত করেছেন এবং তার নিয়োগের জন্য সুনাকের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছেন।

ঋষি সুনাক অক্টোবরের শেষের দিকে ব্রিটেনের তৃতীয় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। নিরাপত্তা লঙ্ঘনের দায়ে তার পূর্বসূরির বরখাস্ত করা সুয়েলা ব্র্যাভারম্যানকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে পুনরায় নিয়োগের জন্যও সমালোচনার সম্মুখীন হয়েছেন তিনি।

মঙ্গলবার উইলিয়ামসন বলেছিলেন, গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হওয়ার পর তিনি পদত্যাগ করছেন। সহকর্মীরা তার বিরুদ্ধে ধমক দেওয়ার অভিযোগ করেছেন। উইলিয়ামসন গত চার বছরে দুবার অন্যান্য মন্ত্রীর ভূমিকা থেকে বরখাস্ত হয়েছেন।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেছেন, সত্যিকারের দুঃখ নিয়ে সরকার থেকে পদত্যাগ করছেন। তবে প্রধানমন্ত্রী ঋষি সুনাককে পেছনের সারি থেকে সম্পূর্ণ সমর্থন দেবেন।

সুনাক বলেছেন, তিনি ‘বড় দুঃখের সঙ্গে’ উইলিয়ামসনের পদত্যাগ গ্রহণ করেছেন।

সূত্র : রয়টার্স