NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ঢাকায় আসছেন ইইউয়ের অভিবাসন বিষয়ক কমিশনার


খবর   প্রকাশিত:  ২২ নভেম্বর, ২০২৩, ০৪:২৪ এএম

>
ঢাকায় আসছেন ইইউয়ের অভিবাসন বিষয়ক কমিশনার

দুই দিনের সফরে বৃহস্পতিবার (১০ নভেম্বর) ঢাকায় আসছেন ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) স্বরাষ্ট্র এবং অভিবাসন বিষয়ক কমিশনার ইলভা জোহানসন। তার সফরে ট্যালেন্ট মাইগ্রেশন এবং অবৈধপথে অভিবাসন প্রতিরোধের বিষয়টি গুরুত্ব পাবে।

বুধবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। 

মন্ত্রণালয়ের এক জ্যৈষ্ঠ কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, ইলভা জোহানসনের সফরে অভিবাসনের বিষয়টি বেশ গুরুত্ব পাবে। আশা করা হচ্ছে, সংশ্লিষ্টদের সঙ্গে অভিবাসন বিষয়ক কমিশনারের ট্যালেন্ট মাইগ্রেশন এবং অবৈধ পথে অভিবাসন প্রতিরোধ নিয়ে আলোচনা হবে। তারা দক্ষ কর্মী নিতে চায়, এক্ষেত্রে বাংলাদেশ কোন কোন খাতে দক্ষ কর্মী পাঠাতে পারবে, এ বিষয়গুলো আলোচনা হবে। সেই সঙ্গে রোহিঙ্গা ইস্যুতেও আলোচনা হবে।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, বৈধ পথে নিরাপদ এবং টেকসই অভিবাসন নিশ্চিত করতে গত বছরের জুনে ট্যালেন্ট মাইগ্রেশন নামে একটি কর্মসূচি হাতে নেয় ইইউ। ওই উদ্যোগ খতিয়ে দেখতে চলতি বছর একটি পাইলট প্রকল্প বাস্তবায়ন করবে সংস্থাটি। গত এপ্রিলে ইইউয়ের ট্যালেন্ট মাইগ্রেশনে যোগ দিয়েছে বাংলাদেশ। নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে এবং ঢাকা-ব্রাসেলস ট্যালেন্ট মাইগ্রেশন এগিয়ে নিতেই ঢাকা সফরে আসছেন ইলভা।

জানা গেছে, ঢাকা সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন ইইউয়ের অভিবাসন বিষয়ক কমিশনার। সফরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

নিরাপদ অভিবাসন নিশ্চিতে ২০১৭ সালে ইইউয়ের সঙ্গে স্ট্যান্ডার্ড অপারেশনাল প্রসিডিউর (এসওপি) স্বাক্ষর করে বাংলাদেশ। যার আওতায় এরই মধ্যে অবৈধ পথে ইউরোপে যাত্রা করা বাংলাদেশিদের ফিরিয়ে আনা হচ্ছে। ইতোমধ্যে এসওপির আওতায় বাংলাদেশের এসব কর্মকাণ্ড নিয়ে সন্তোষ জানিয়েছে ইইউ।