NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

নিউইয়র্কস্থ বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি ডা. এনাম, সেক্রেটারি ছিদ্দিক


খবর   প্রকাশিত:  ২০ জুন, ২০২৪, ০৮:৪৬ পিএম

নিউইয়র্কস্থ বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি ডা. এনাম, সেক্রেটারি ছিদ্দিক

নিউইয়র্ক: নিউইয়র্কস্থ বৃহত্তর কুমিল্লা সমিতির নির্বাচন কমিশনের প্রধান শামসুদ্দিন আহমেদ শামিম ৭ নভেম্বর সোমবার জ্যাকসন হাইটসের একটি হলরুমে আনুষ্ঠানিকভাবে ২০২৩-২৪ সালের জন্য ২১ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটির কর্মকর্তাগণের নাম ঘোষণা করেন। 

এ সময় প্রধান অপর দুই কমিশনার মোঃ আক্তার হোসেন মোল্লা ও মোঃ শাহনেওয়াজ সরকার উপস্থিত ছিলেন। 

সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি ডা. মোঃ এনামুল হক এমডি এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর সরকার। 

 

মঞ্চে উপবিষ্ট ছিলেন সোসাইটির সাবেক কর্মকর্তা ও রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোঃ জামান তপন, রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সভাপতি মাওলানা মাসুম, কুমিল্লা সেসাইটির সভাপতি আবুল খায়ের আখন্দ, রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সাবেক সভাপতি আমিন খান জাকির, বর্তমান সভাপতি মামুন মিয়াজি, ইউনুছ সরকার। তাঁরা সকলে ও নির্বাচন কমিশন সদস্যরা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। সভার বৃহত্তর কুমিল্লার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

২১ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরি কমিটির কর্মকর্তারা হলেন, সভাপতি-ডা. মোঃ ইনামুল হকএমডি, সিনিয়র সহ সভাপতি- মোঃ ইউনুছ সরকার, সহ সভাপতি- মোঃ জাহাঙ্গীর সরকার এবং মোঃ দলিলুর রহমান, সাধারন সম্পাদক- মোঃ এ ছিদ্দিক পাটোয়ারী, সহ সাধারণ সম্পাদক -সোহেল গাজী, অর্থ সম্পাদক-মোঃ বাসেদ ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক-মোঃ হান্নান ভূঁইয়া, প্রচার সম্পাদক-মোঃ সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক-নাদিম ইকবাল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক-মোঃ জাকির হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক-মোঃ নাজমুল হোসেন মামুন, মহিলা সম্পাদিকা-ফারহানা আক্তার এবং নির্বাহী সদস্যরা হলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব ফিরোজুল ইসলাম পাটোয়ারী, মিয়া মোঃ দুলাল, হাজী মোঃ ইসমাঈল মিয়া, মোঃ নুরুল ইসলাম, মোঃ আবুল খায়ের আখন্দ, নূর মোহাম্মদ, আলমগীর হোসেন এবং মোঃ মনির হোসেন।