NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

জাহারা মিতুকে নিয়ে শুটিংয়ে শাকিব


খবর   প্রকাশিত:  ১৫ নভেম্বর, ২০২৩, ০৯:০৪ এএম

>
জাহারা মিতুকে নিয়ে শুটিংয়ে শাকিব

‘লাইট-ক্যামেরা-অ্যাকশন’-এর জগতে দীর্ঘদিন পর আবারও দেখা গেল ঢালিউড শীর্ষ নায়ক শাকিব খানকে। সঙ্গে আছেন নবাগত নায়িকা জাহারা মিতু। বদিউল আলম খোকন পরিচালিত ‘আগুন’ সিনেমার শুটিং চলছে ঢাকার অদূরে গাজীপুরের একটি রিসোর্টে।

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পরই শোনা যাচ্ছিল, দীর্ঘদিন ধরে আটকে থাকা ‘আগুন’ ছবির শুটিং শুরু করবেন শাকিব। এরমধ্যে নতুন কয়েকটি ছবির ঘোষণাও আসে। শাকিব চাইছিলেন, আটকে থাকা পুরনো ছবির শুটিং শেষ করে তবেই নতুন ছবির শুটিংয়ে ব্যস্ত হবেন। হয়েছেও তা–ই।

নতুন একাধিক ছবির প্রি-প্রোডাকশনের কাজ চললেও চলতি সপ্তাহে ‘আগুন’ ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। দীর্ঘ বিরতির পর ঢাকার অদূরে গাজীপুরের একটি রিসোর্টে শুরু হয়েছে ‘আগুন’-এর শুটিং। টানা কয়েক দিন ধরে শুটিং হয়েছে।

‘আগুন’ সিনেমার শুটিংয়ে শাকিব-মিতু
‘আগুন’ সিনেমার শুটিংয়ে শাকিব-মিতু

উপস্থাপনা ও টেলিভিশন নাটক দিয়ে অভিনয় জগতে পা রাখলেও প্রথমবার চলচ্চিত্রের জন্য ক্যামেরার সামনে মিতু দাঁড়িয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়কের বিপরীতে। শাকিব খানের সঙ্গে কাজ করাকে নিজের সৌভাগ্যও মানছেন মিতু।

ছাত্র জীবনে ভীষণ মেধাবী ছিলেন মিতু। বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি থেকে অনার্স করেন। এরপর স্কলারশিপ নিয়ে চীন থেকে মাস্টার্স করে আসেন। ফিরে এসে একটি প্রতিষ্ঠানে ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের প্রধান হিসেবে কাজ শুরু করেন। মিতুর এক বান্ধবী তাকে না জানিয়ে সুন্দরী প্রতিযোগিতার জন্য তার নাম রেজিস্ট্রেশন করে দেয়। ব্যস, এরপর হঠাৎ বদলে গেল তার জীবন।

উল্লেখ্য, ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে মহরতের মধ্য দিয়ে ‘আগুন’ ছবির শুটিংয়ের খবর জানান দেন প্রযোজক-পরিচালক। ২০১৯ সালের ৫ আগস্ট শুটিং শুরু হয়। সে বছরের অক্টোবরে শেষ হয় এর দ্বিতীয় লটের কাজ। এরপর ছবির প্রযোজক ক্যাসিনো–কাণ্ডে গ্রেপ্তার হলে অনিশ্চিত হয়ে পড়ে ছবিটির ভবিষ্যৎ।