NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

টানা তিন দিন করোনায় মৃত্যু দেখেনি বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ১৩ জুন, ২০২৪, ০৫:৪৩ পিএম

টানা তিন দিন করোনায় মৃত্যু দেখেনি বাংলাদেশ

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এ নিয়ে টানা তিন দিন করোনায় মৃত্যুশূন্য থাকল। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হওয়ায় মোট মৃত্যু ২৯ হাজার ৪২৬ জনই রয়েছে। এ সময় ৬২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

 

ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৫ হাজার ৯৯২ জনে।

 

আজ বুধবার (৯ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৩৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৩ হাজার ১৩২ জন। এ সময় ৩ হাজার ৭৩৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩ হাজার ৭৪০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৬৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫৪ শতাংশ।