NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

ব্রাজিল-আর্জেন্টিনা ছাড়া বাকিরা ডিম ভাজি খাইতে আসছে? প্রশ্ন টয়ার


খবর   প্রকাশিত:  ১৬ অক্টোবর, ২০২৪, ১০:৫৩ এএম

>
ব্রাজিল-আর্জেন্টিনা ছাড়া বাকিরা ডিম ভাজি খাইতে আসছে? প্রশ্ন টয়ার

আগামী ২০ নভেম্বর থেকে কাতারে শুরু হচ্ছে ‘ফিফা বিশ্বকাপ ফুটবল-২০২২’। ইকুয়েডরের বিপক্ষে কাতারের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এবারের আসর। ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত বিশ্ব ফুটবলের এ ক্রীড়াযজ্ঞকে সামনে রেখে বিশ্বব্যাপী চলছে নানান জল্পনা-কল্পনা।

বাংলাদেশ বিশ্বকাপ ফুটবলে না খেললেও এই আসরকে ঘিরে বরাবরই মেতে উঠেন দেশের অগণিত ভক্ত। ৩২টি দল বিশ্ব সেরা হওয়ার জন্য লড়লেও বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি সমর্থন করে আর্জেন্টিনা এবং ব্রাজিলকে। বলা যায় বিশ্বকাপ এলে ব্রাজিল-আর্জেন্টিনা এই দুই ভাগে ভাগ হয়ে যায় বাংলাদেশ। বিশ্বকাপকে সামনে রেখে দল দুটিকে ঘিরে অনেক নাটকও তৈরি হয় দেশে। সেই ধারবাহিকতায় এবারও কয়েকটি নাটক নির্মিত হচ্ছে।

এরইমধ্যে ঘোষণা এসেছে বিশ্বকাপ শুরুর পরদিন ২১ নভেম্বর ইউটিউবে উন্মুক্ত হবে ব্রাজিল-আর্জেন্টিনাকে নিয়ে সময়ের জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমির নাটক ‘ব্যাচেলরস ফুটবল’।

আর বিশ্বকাপে শুধু ব্রাজিল-আর্জেন্টিনাকে নিয়ে নাটক তৈরির পক্ষে নন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল মুমতাহিনা চৌধুরী টয়া। তার মতে বাকিরা কী তবে বিশ্বকাপে ডিম ভাজি খাইতে আসছে? মঙ্গলবার (৮ নভেম্বর) নিজের ফেসবুকে এ কথা বলেন টয়া।