NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১, ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি ইরান-যুক্তরাষ্ট্রের ‘গুপ্ত’ খেলা চ্যাম্পিয়নস লিগ দ্বিতীয় লেগের আগে বিশাল ধাক্কা খেল পিএসজি দুই বছর পর মুক্তি পাচ্ছে বুবলীর কলকাতার সিনেমা সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন
Logo
logo

বিশালসংখ্যক কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে মেটা


খবর   প্রকাশিত:  ০৬ অক্টোবর, ২০২৪, ০৯:৩৩ পিএম

বিশালসংখ্যক কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে মেটা

আর্ন্তজাতিক ডেস্ক: প্রযুক্তি কম্পানি মেটা চলতি সপ্তাহে বিশালসংখ্যক কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে। বিষয়টি সংশ্লিষ্ট তিনজন ব্যক্তি বলেছেন, ২০০৪ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে কম্পানিটিতে ছাঁটাইয়ের ক্ষেত্রে এটি উল্লেখযোগ্যসংখ্যক হওয়ার আশঙ্কা রয়েছে।

গার্ডিয়ান জানিয়েছে, গণছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে মার্ক জাকারবার্গের সংস্থাটি। চলতি সপ্তাহের মধ্যেই মেটা থেকে বিশালসংখ্যক কর্মী ছাঁটাই করা হতে পারে।

 

সে ক্ষেত্রে টুইটারের মালিক ইলন মাস্কের দেখানো পথেই হাঁটতে পারেন জাকারবার্গ।

 

‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এর রিপোর্টে দাবি করা হয়েছে, বুধবারের মধ্যেই মেটা থেকে ছাঁটাইয়ের ঘোষণা আসতে পারে। তবে এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি মেটা কর্তৃপক্ষ।

গত অক্টোবরে চলতি বছরের ক্ষতির হিসাব দিয়েছিল মেটা। বলা হয়েছিল, সংস্থার স্টক মার্কেট ভ্যালু অনেক কমে গেছে। বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে জাকারবার্গের সংস্থা।

এমনকি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মগুলোতে নতুন কর্মী নিয়োগও স্থগিত রাখতে হয়েছে। অনেক ক্ষেত্রে খরচেও লাগাম টেনেছেন জাকারবার্গ। তার পরিপ্রেক্ষিতেই এই গণছাঁটাই হতে পারে বলে মনে করছেন অনেকে।

সম্প্রতি টুইটার অধিগ্রহণের পর গণছাঁটাইয়ের পথে হেঁটেছেন ধনকুবের ইলন মাস্ক। তিনি জানিয়েছেন, সংস্থার খরচ সাধ্যের মধ্যে রাখতে তাকে এই পদক্ষেপ নিতে হয়েছে। তার হাতে আর কোনো উপায় ছিল না বলেও জানিয়েছেন ইলন।  

টুইটারের অর্ধেক কর্মী ছাঁটাই করা হয়েছে ‍গত শুক্রবার। শনিবার টুইটারের অভ্যন্তরীণ ডকুমেন্ট থেকে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, সাত হাজার ৫০০ কর্মীর প্রায় ৫০ শতাংশ ছাঁটাই করা হয়েছে। তাদেরকে জরুরি প্রয়োজনে অফিসের কম্পিউটারেও ঢুকতে দেওয়া হচ্ছে না।
সূত্র : ফোর্বস, গার্ডিয়ান, নিউ ইয়র্ক টাইমস